শিরোনাম
◈ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব:তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ কেন পালন করা হয় আখেরি চাহার সোম্বা, আমল কী? ◈ যে কারণে বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা করেছে কানাডার সরকার ◈ ‘আজ যদি এখান থেকে আমাকে উঠিয়ে নিয়ে যায় গোয়েন্দা বাহিনী, কিছু করার থাকবে না’ ◈ প্রযোজক সমিতির নির্বাচন স্থগিত, ভোটাধিকার নিয়ে আদালতে লড়াই ◈ বিশ্বকাপের খেলা চালা‌তে আমেরিকায় ঢুকতে দেননি ডোনাল্ড ট্রাম্প, এবার ইতিহাস গড়লেন সেই রেফারি ◈ চ‌ব্বি‌শের জুলাই চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ঢাবি শিক্ষকদের তালিকা করলো কারা? ◈ শিল্পায়ন ও বিনিয়োগের স্বপ্ন এখন বাস্তবে দৃশ্যমান ◈ গোপনে বিয়ে করলেন রোনালদো-জর্জিনা, যেভাবে সম্পন্ন হলো আয়োজন ◈ ক্যাটারিং ট্রাক থেকে বাঙ্কার, ট্রাম্পকে নিরাপদে সরানোর যত গোপন কৌশল

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০১৯, ০৬:৩৭ সকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০১৯, ০৬:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিকেলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক

আরিফা রাখি : গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শনিবার (২৪ আগস্ট) বিকেল ৫টায় এ বৈঠক হবে। চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, বৈঠকে স্কাইপের মাধ্যমে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যুক্ত থাকার কথা রয়েছে।

সবশেষ গত ১৭ আগস্ট (শনিবার) জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। ওই বৈঠকে কারাবন্দি অসুস্থ খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরার সিদ্ধান্তের পাশাপাশি রাজপথে কর্মসূচির বিষয়ে একমত হন নেতারা।

বিএনপি নেতাদের সূত্রে জানা যায়, শনিবারের বৈঠকেও খালেদা জিয়ার মুক্তি ইস্যুতে করণীয় নিয়ে আলোচনা হবে। বিভাগীয় শহরগুলোতে ১ সেপ্টেম্বরের পর সমাবেশ করার চূড়ান্ত সিদ্ধান্তও এ বৈঠকে হতে পারে।

এছাড়া রোহিঙ্গা ইস্যু, কাশ্মীর ইস্যু, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৬ জনকে আত্মসমর্পণের আদেশ ও ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নিয়েও আলোচনা হবে। বৈঠকের পর মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের এসব বিষয়ে ব্রিফিং করবেন বলেও জানা গেছে। সম্পাদনা : রাশিদ/মুসবা

  • সর্বশেষ
  • জনপ্রিয়