শিরোনাম
◈ রাখাইনে সংঘর্ষে উদ্বেগ, নতুন রোহিঙ্গা ঢল ঠেকাতে সীমান্তে কড়াকড়ি ◈ প্রেমের সম্পর্ক থেকে মানবপাচার, উদ্বেগ বাড়াচ্ছে নতুন কৌশল ◈ প্রবাসীদের দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন, ফিরছে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট ◈ মস্কোকে 'বাঁচাতে' ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে, বেতন দেড় লাখ রুবল ◈ বাউফলে হস্তান্তরের আগেই একাধিক প্রকল্পে ফাটল, কাজের মান নিয়ে প্রশ্ন; নেপথ্যে কমিশন বাণিজ্য! ◈ মজুত বাড়াতে ৭৬৭২ কোটি টাকার ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার ◈ অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ◈ ঢাকাকে আধুনিক নগরীতে রূপ দিতে সাংহাই মডেলে এগোচ্ছে সরকার ◈ বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা উজ্জ্বল, তবে চাই সংস্কার: মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশিত : ২২ আগস্ট, ২০১৯, ০৯:০৯ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০১৯, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতালিতে বাংলাদেশি দুই ভাইয়ের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক : ইতালিতে একটি বাসা থেকে প্রবাসী বাংলাদেশি দুই ভাইয়ের লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। তারা হলেন আব্দুল হাই (৪১) ও জমির উদ্দিন (৩৮)। তাদের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাজীপুর এলাকায় বলে জানান স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। যায়যায়দিন

রোববার দেশটির বাণিজ্যিক রাজধানী মিলানের রাজ্জিও এলাকায় এ ঘটনা ঘটে। ইতালির বেশ কয়েকটি টিভি চ্যানেল ও পত্রিকায় এ খবর প্রকাশ করা হয়।

প্রবাসীরা জানান, ওইদিন সকালে শ্রীলঙ্কান এক নাগরিক তার পাশের বাসার জানালা দিয়ে একটি লাশ ঝুলতে দেখলে পুলিশের নাম্বারে ফোন করেন। পরে দরজা ভেঙে পুলিশ বাসায় ঢুকে দুটি লাশ দেখতে পায়। বাসার সামনের বাগান থেকে একটি রক্তাক্ত ছুরিও উদ্ধার করে পুলিশ।

পুলিশের ধারণা, প্রথমে বড় ভাই হাইকে ছুরিকাঘাতে হত্যার পর আরেক ভাই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তাদের আরেক ভাই কয়েক মাস আগে মিলানের ছেস্ত সানজোভান্নি এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান বলে প্রবাসী বাংলাদেশিরা জানান।

তারা বলছেন, ছোট ভাই জমির প্রায়ই মদপান করতেন। বড় ভাই হাই তাকে নিষেধ করতেন। এ নিয়ে ঝগড়ার জেরে হত্যাকান্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন তারা।

এ বিষয়ে বাংলাদেশ কনসু্যলেটের কনসাল সামছুল হক বলেন, "আমি বিষয়টি দূতাবাসে জানিয়েছি। পরিবার যদি চায় বাংলাদেশে লাশ পাঠাতে সহায়তা করব আমরা।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়