শিরোনাম
◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা ◈ শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী ◈ জিন্নাহর গোপন রোগের তথ্য ফাঁস, ৭৯ বছর পর পুরস্কৃত দুই চিকিৎসক ◈ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ◈ ইতালি রোমের আলোচিত ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে যা বললেন নগরবাউল জেমস! ◈ ডলারের দাম অপরিবর্তিত, সপ্তাহজুড়ে ওঠানামা পাউন্ড-ইউরোসহ অন্যান্য মুদ্রায় ◈ বিলের পানিতে হাঁস পালন করে বদলাচ্ছে নড়াইলের তরুণদের ভাগ্য, ডিমের বাজার ২২ কোটি টাকা! ◈ ‘ভুয়া’ খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন

প্রকাশিত : ২১ আগস্ট, ২০১৯, ০৬:১৮ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০১৯, ০৬:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্ম প্রতিমন্ত্রীসহ ৫৮ ওলামা মাশায়েখগণকে অভ্যর্থনা জানিয়েছে মসজিদে নববী কর্তৃপক্ষ

মাসুদ আলম : বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে ৫৮ সদস্যের ওলামা মাশায়েখগণকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে মসজিদে নববী কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকালে মদিনায় মসজিদে নববী এলাকা পরিদর্শনে গেলে পবিত্র মসজিদ আল- হারামের সেক্রেটারি জেনারেল ও মসজিদ আল-নববীর সর্বোচ্চ পরিষদের প্রধান কর্মকর্তা শাইখ অধ্যাপক ড. মোহাম্মদ বিন আহমেদ আল- খুদাইরি ধর্ম প্রতিমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

এ সময় শাইখ অধ্যাপক ড. মোহাম্মদ বিন আহমেদ আল- খুদাইরি বলেন, অতীতে বাংলাদেশের এতো বড় আলেম প্রতিনিধি দল এখানে আসেনি। বাংলাদেশের শীর্ষ আলেমদের কাছে পেয়ে তারা শুকরিয়া প্রকাশ করেন।

এসময় ধর্ম প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন তার কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি আরবের সাথেও তিনি সুসম্পর্ক বজায় রাখছেন। তিনি আরও বলেন, মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সৌদি আরবের নেতৃত্বকে সমর্থন জানাবে বাংলাদেশ।

পরে বাংলাদেশের আলেম ও ধর্ম প্রতিমন্ত্রীকে মহানবী হযরত মুহম্মদ (স:) এর রওজা মোবারকে সালাম ও দুরুদ পেশ এবং রিয়াজুল জান্নায় নামাজ পড়ার সুব্যাবস্থা করে দেন মসজিদে নববী কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়