শিরোনাম
◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল ◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন

প্রকাশিত : ২১ আগস্ট, ২০১৯, ০৪:০৫ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০১৯, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিতীয় ম্যাচেও হারলো বাংলাদেশ ভলিবল দল

স্পোর্টস ডেস্ক : নেপালে শুরু হয়েছে এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপ। শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশে দল। তাই দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প কিছুই ভাবছিলো না তারা। কিন্তু গতকাল মঙ্গলবার কাঠমান্ডুতে নিজেদের ম্যাচে বাংলাদেশকে ৩-২ সেটে হারিয়েছে আফগানিস্তান ভলিবল দল।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের প্রথম সেট ২১-২৫ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। তবে এরপরই ঘুরে দাড়া হরষিত বিশ্বাস ও তার দল। দ্বিতীয় ও তৃতীয় সেট তারা জিতে নেয় ২৫-১৯, ২৫-১৮ পয়েন্টে। চতুর্থ সেটে জয়ের একেবারে কাছে গিয়েও ২৩-২৫ পয়েন্টে হারতে হয় বাংলাদেশকে। ম্যাচ নির্ধারনী সেটে ১২-১৫ পয়েন্টে হেরে মাঠ ছাড়তে হয় বাংলাদেশের প্রতিনিধিদের।

দুই সেট জেতায় বাংলাদেশ অবশ্য একটি পয়েন্ট পেয়েছে। আর এই এক পয়েন্ট বাংলাদেশের ক্ষীণ সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে সেমিফাইনালের। আজ অন্য ম্যাচে উজবেকিস্তানের কাছে ৩-০ সেটে হেরেছে তুর্কমেনিস্তান। বুধবার এই তুর্কমেনিস্তানকে হারাতে পারলে বাংলাদেশের সম্ভাবনা তৈরি হবে। তখন ভাগ্য নির্ধারণ হবে অন্যান্য ম্যাচের ফলাফলের ওপর।

এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপ চলবে ২৪ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, ভুটান ও মালদ্বীপ অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে।
সম্পাদনা : সতীর্থ

  • সর্বশেষ
  • জনপ্রিয়