শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯, ১০:৩৭ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০১৯, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাঁচা মাংসের সঙ্গে রান্না করা মাংস রাখাসহ বিভিন্ন অনিয়মে ৫ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

সুজন কৈরী : ফ্রিজের একই চেম্বারে কাঁচা মাংসের সঙ্গে রান্না করা বাসি মাংস ও গ্রিল-শর্মা সংরক্ষণ এবং দই রাখাসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর বেইলি রোডের পাঁচটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডলের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় এপিবিএন-১ এর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

অভিযান শেষে আব্দুল জব্বার মণ্ডল বলেন, অভিযানকালে ফ্রিজের একই চেম্বারে কাঁচা মাংসের সঙ্গে রান্না করা বাসি মাংস, গ্রিল-শর্মা সংরক্ষণের অপরাধে বিবিকিউ ক্যাফেকে ৫০ হাজার টাকা, ফ্রিজের একই চেম্বারে কাঁচা মাংসের সঙ্গে দই সংরক্ষণ করায় রোস্টার ক্যাফেকে ২০ হাজার টাকা, পাউরুটি ও কেকসহ বিভিন্ন বেকারি পণ্যের প্যাকেটের গায়ে লেবেল না থাকায় এস বেকারকে ৫০ হাজার, অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন ও প্রক্রিয়াকরণের অপরাধে ঢাকা বিরিয়ানি হাউজকে ৩০ হাজার টাকা ও বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ সস বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে ভাগ্যকূল মিষ্টান্ন ভাণ্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এপিবিএন-১ এর সদস্যরা সার্বিক সহযোগিতা দেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ