শিরোনাম
◈ ইউরোপীয় ইউনিয়নের ১৫ দেশে কমেছে বাংলাদেশের পোশাক রপ্তানি ◈ ঢাকায় একের পর এক বোমা উদ্ধার, নেপথ্যে কারা? ◈ হবিগঞ্জে বিএনপি নেতাসহ ১৩ জনের কাছে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি ◈ রাশিয়ায় প্রবাসী ও শিক্ষার্থীদের জরুরি সতর্কবার্তা বাংলাদেশ দূতাবাসের ◈ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব তারেক রহমানের হাতে ◈ ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ঢাকা সফরে কী বার্তা দিয়ে গেলেন? ◈ সৌদির সঙ্গে আলোচনা সফল হলে হজের ভাড়া আরও কমবে: আফরোজা খানম ◈ গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা ◈ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর ◈ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯, ১০:১৫ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০১৯, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চামড়া শিল্প নিয়ে মন্ত্রীদের দায়িত্বহীনতার বিষয়টি বিএনপির উপর চাপানো হচ্ছে, বললেন আলাল

হ্যাপি আক্তার : চামড়া নিয়ে যে সংকট চলছে তার মূল কারণ হিসেবে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, এখানে মন্ত্রী যে দায়বদ্ধতা তার সামান্য চেতনাটুকুও মন্ত্রীদের দায় রয়েছে সে বিষয়ে সামান্য চেতনাটুকু নেই তাদের। স্বেচ্ছাচারিতা, দায়িত্বহীনতা এবং একে অপরের ওপর দায়িত্ব চাপিয়ে এ থেকে নিষ্কৃতি পাওয়ার। এখন তার দায় বিএনপির উপর চাপানো হচ্ছে, শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষকে দমন-পীড়ন ও অপমানের জন্য। একাত্তর টিভি ১১:০০

তিনি বলেন, চামড়া শিল্পে প্রথম ওয়েটব্লু চামড়া রপ্তানির প্রথম অনুমতি দেন শহীদ জিয়াউর রহমান। ১৯৮০ সালে কাঁচা চামড়া বন্ধ করে ওয়েট ব্লু রপ্তানি করতে হতো। অই সময় জিয়াউর রহমান বলেছিলেন, মনে হয় আমরা ওয়েট ব্লু না, যেন রক্ত রপ্তানি করছি।

সৈয়দ মোয়াজ্জেম বলেন, বিশেষ বিশেষ পর্ব উপলক্ষে ইদানিং দেশের টেলিভিশনগুলোতে বিনোদনমূলক অনুষ্ঠান কম প্রচার করা হয়। কারণ, আমাদের মন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা এমন কিছু কথা বলেন, যে কারণে নতুন করে বিনোদন অনুষ্ঠানের প্রয়োজন হয় না। ওখান থেকেই মানুষ বিনোদন আহরণ করতে পারে। সম্পাদনা : রাকা চৌধুরী/মঈন

  • সর্বশেষ
  • জনপ্রিয়