শিরোনাম
◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯, ১২:৪৯ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০১৯, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপালগঞ্জে শুকনো তালপাতা-হাড়ির কালি দিয়ে চলছে শিশুদের পাঠদান

মৌরী সিদ্দিকা : গোপালগঞ্জের জামাইবাজার একটি প্রত্যন্ত গ্রাম। এ গ্রামেই পরম আনন্দে শিশুরা শিখছে বর্ণমালা ও নামতা। আর লেখার হাতে খড়ি হচ্ছে তালপাতায় নলখাগড়ার তৈরি কলমে। শুকনো তালপাতা, নলখাগড়ার কলম আর ভাতের হাড়ির কালি দিয়েই চলছে শিশুদের লেখাপড়া। প্রায় ৪০ বছর ধরে মন্দিরের সামনে এই পাঠশালাটি পরিচালিত হয়ে আসছে। ডিবিসি, ১৬ : ০০

হাতে-মুখে কালি মেখে আনন্দপাঠ হয় এ বিদ্যালয়ে। হাতের লেখা সুন্দর করার আগ্রহ নিয়ে লেখাপড়া করায় স্বচ্ছল পরিবারের সন্তানদেরও এই পাঠশালায় পাঠায় অভিভাবকেরা। বর্ণমালা, নামতা ও বানানরীতিসহ প্রাক প্রাথমিকের নানা শিক্ষা দেয়া হয় তালপাতার পাঠশালায়। এখান থেকে হাতেখড়ি নিয়ে শিশুরা যায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তালপাতার পাঠশালায় শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৫০। সকাল ১০টা থেকে শুরু হয়ে পাঠদান চলে বেলা ১টা পর্যন্ত।

অভিভাবকরা জানান, শিশুরা তালপাতায় প্রথমে পড়াশোনা করে। তালপাতায় লিখলে ওদের হাতের লেখা আরও সুন্দর হয়। অনেক ছেলেমেয়ের অভিভাবকরা শিক্ষককে টাকা দিতে পারে না। তারপরও তারা শিক্ষাদান করেই যান।
পরম মমতায় পাঠদান করে চলেছেন তালপাতার পাঠশালার একমাত্র শিক্ষক কাকলী কৃত্তনীয়। তিনি বলেন, এখান থেকে পড়াশোনা করে শিশুরা যে ফলাফল করে তা অন্য জায়গার চেয়ে অনেক ভালো হয়।

তালপাতার পাঠশালার গুরুত্বের কথা তুলে ধরেন গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মানব রঞ্জন বাছার। তিনি জানান, এখানে যে কার্যক্রমটা দেখছি তা খুবই ভালো। মূলস্রোতে যাওয়ার আগে হাতেকলমে যে শিক্ষা তা নিজেরাই দেয়ার ব্যবস্থা করেছে।
পাঠশালাটির মান উন্নয়নের কথা জানান জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকুমার মিত্র। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা থেকে বিদ্যালয়টির দিকে হাত বাড়িয়ে আমরা যেন প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করতে সে বিষয়ে আমরা চিন্তা-ভাবনা করবো আমাদের বিভাগ থেকে।

সম্পাদনা : রাকা চৌধুরী
'

'

  • সর্বশেষ
  • জনপ্রিয়