শিরোনাম
◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০১৯, ০৯:০৬ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০১৯, ০৯:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাদ থেকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : রাজধানির গেন্ডারিয়ার স্বামীবাগ করাতিটোলায় ৪তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে সাব্বির হোসেন রাফি (১৮) নামে বিএফ শাহীন স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থী মারা গেছে। সোমবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বেলা পৌনে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা জামাল সরদার জানান, গেন্ডারিয়া স্বামীবাগ করাতিটোলার ভাড়া বাসার চারতলায় সকালে রাফি দাঁত মাজতে মাজতে ও ব্যায়াম করতে ছাদে যায়। ছাদে রেলিং না থাকায় অসাবধানতাবশত সে উপর থেকে নিচে পড়ে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় সালাউদ্দিন হাসপাতালে নেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া, জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃত রাফি গোপালগঞ্জ সদর ঘোষগাতি গ্রামের কামাল সরদারে ছেলে।

বর্তমানে গেন্ডারিয়া স্বামী করাতিটোলার ২৪/৩ নাম্বার বাড়ির চারতলার নিচতলায় পরিবারে সাথে ভাড়া বাসায় থাকতেন। ৩ ভাই ১বোনের মধ্যে সেছিলো২য়। সম্পাদনা : মুসবা/মহসীন

  • সর্বশেষ
  • জনপ্রিয়