শিরোনাম
◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ◈ হুতিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের লড়াই? ◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা ◈ সৌদি আরবে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন; মরদেহ আনা হবে রাষ্ট্রীয় খরচে ◈ জেদ্দা বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক, ঢাকাগামী বিমানের যাত্রীদের বোর্ডিং শুরু ◈ সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দারের মরদেহ ভারত থেকে হস্তান্তর ◈ ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ: শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আটক নয়, স্বাভাবিক রাখতে হবে মেট্রো-রেল ও ইন্টারনেট পরিষেবা ◈ জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি, ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা ◈ অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি, ইতিহাস গড়লেন বাংলা‌দে‌শের সোবহানা

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০১৯, ০৮:৫৭ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০১৯, ০৮:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যানইউ ছেড়ে ইন্টার মিলানে যোগ দিচ্ছেন সানচেজ

রাকিব উদ্দীন : লুকাকুর পথ ধরে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ইন্টার মিলানে পাড়ি জমাচ্ছেন চিলিয়ান ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজ। এর আগে রেড ডেভিলদের ছেড়ে ইতালিয়ান ক্লাবটিতে যোগ দিয়ে দিয়েছিলেন বেলজিয়ান ফরোয়ার্ড রোমেলু লুকাকু।

ইংলিশ গণমাধ্যমগুলো বলছে, ওল্ড ট্রাফোর্ড ছেড়ে সান সিরোতে যাওয়ার ব্যাপারে রাজি হয়েছেন সানচেজ। এ বিষয়ে ইতালিয়ান সিরি’এ লিগের ক্লাব ইন্টারের প্রতিনিধি সানচেজের ট্রান্সফার ফি’র ব্যাপারে আলোচনায় বসেছে ইউনাইটেডের সঙ্গে।

যদিও আরও চার ইতালিয়ান ক্লাব সানচেজকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। সেই তালিকায় আছে রোমা, এসি মিলান, জুভেন্টাস ও নাপোলি। তবে সাবেক চেলসি কোচ ও ইন্টার মিলানের বর্তমান কোচ আন্তনিও কন্তে ৩০ বছর বয়সী তারকার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার ব্যাপারে সবার আগে পদক্ষেপ নিয়েছেন। ইতালিয়ান কোচ এর আগে সফল চুক্তি করেছেন লুকাকুর সঙ্গে। অবশ্য সানচেজকে বিক্রির ব্যাপারে এখনও কোনো বিবৃতি দেয়নি ম্যানচেস্টার ইউনাইটেড।

২০১৮ সালে প্রিমিয়ার লিগের রেকর্ড ৪১ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে আর্সেনাল ছেড়ে ইউনাইটেডে যোগ দেন সানচেজ। কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। রেড ডেভিলদের জার্সিতে ৪১ ম্যাচে খেলে করেছেন মাত্র ৫ গোল।

সম্পাদনা : আক্তারুজ্জামান

  • সর্বশেষ