শিরোনাম
◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০১৯, ১১:৫৪ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০১৯, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিতীয় বার পেছালো রিফাত হত্যা মামলার চার্জশিট দাখিলের তারিখ

তৌহিদ এলাহী : ৮দিন বাড়িয়ে রিফাত শরীফ হত্যা মামলার চার্জশিট দাখিলের তারিখ ২২ আগস্ট ধার্য করেছে আদালত। বুধবার ওই মামলার চার্জশিট দাখিল করতে না পারায় আদালত পূণরায় ওই দিন ধার্য করেন।

বুধবার সকাল সাড়ে ১০টায় বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্ত ১৪ জনকে হাজির করার পর হলে বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী পরবর্তী ওই তারিখ নির্ধারণ করে আসামীদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।তবে রাতুল সিকদার নামে এক অভিযুক্ত যশোরের শিশু-কিশোর সংশোধন কেন্দ্রে থাকায় তাকে আদালতে হাজির করা হয়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা থানা পুলিশ পরিদর্শক মো. হুমায়ুন কবির জানান, প্রতিবেদনটি সম্পূর্ণ তৈরি করতে না পারায় বুধবার আদালতে দাখিল করা সম্ভব হয়নি। তবে পরবর্তী তারিখে প্রতিবেদন দাখিল করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

এ ব্যপারে নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির আইনজীবী মাহাবুবুল বারী আসলাম জানান, ৩১ জুলাই তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদন দাখিলের কথা ছিলো। ওই তারিখে পুলিশ চার্জশিট দাখিল করতে না পরায় ১৪আগস্ট চার্জশিট দাখিলের দিন ধার্য করা হয়। এ দিনেও পুলিশ চার্জশিট দাখিল করতে না পারায় আবারও প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়।

তিনি আরও জানান, রিফাত হত্যার সঙ্গে জড়িত থাকা অভিযুক্তদের নাম উল্লেখ করে তদন্তকারী কর্মকর্তা চার্জশিট দাখিল করলে এবং বিচারক তা গ্রহণ করলে তবেই সেটি চার্জশিট হিসেবে গণ্য হবে।

রিফাত হত্যা মামলায় এ পর্যন্ত মিন্নিসহ ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের সবাই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলার প্রধান অভিযুক্ত নয়ন বন্ড ২ জুলাই পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়। কিন্তু মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি মুসা বন্ড, ৭ নম্বর আসামি মোহাইমিনুল ইসলাম সিফাত, ৮ নম্বর আসামি রায়হান এবং ১০ নম্বর আসামি রিফাত হাওলাদারকে এখনও পুলিশ গ্রেফতারই করতে পারেনি।

এ মামলায় গ্রেফতারকৃত অভিযুক্তরা হচ্ছেন- রিফাত ফরাজী, রিশান ফরাজী, চন্দন সরকার, রাব্বি আকন, হাসান, অলি, টিকটক হৃদয়, সাগর, কামরুল ইসলাম সাইমুন, আরিয়ান শ্রাবণ, রাফিউল ইসলাম রাব্বি, তানভীর, নাজমুল হাসান, রাতুল সিকদার ও আয়শা সিদ্দিকা মিন্নি। সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ