শিরোনাম
◈ ইয়েমেনে নতুন করে সংঘাত, হুথিদের সঙ্গে লড়াইয়ে ৮ সেনাসহ নিহত ১১ ◈ টেস্ট টো‌য়ে‌ন্টি না‌মে নতুন ফরম‌্যাট আস‌ছে ক্রিকেটে, একই দলে খেলবেন ছেলে-মেয়েরা ◈ কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ও আহত বেশ কয়েকজন ◈ নেপালের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের কোচ হলেন পা‌কিস্তা‌নের মিসবাহ উল হক ◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০১৯, ০৫:৪৩ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০১৯, ০৫:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশি সিরিয়াল দেখানোয় নিষেধাজ্ঞা

খালিদ আহমেদ : টিভিতে বিদেশি চ্যানেলের অনুষ্ঠান, ডাবিংকৃত সিরিয়াল ও সেন্সরবিহীন চলচ্চিত্র অনুমতি ছাড়া প্রদর্শনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বুধবার এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।বাসস

এতে বলা হয়, যথাযথ অনুমতি না নিয়ে কোনো কোনো টিভি চ্যানেল বিদেশি চ্যানেলের অনুষ্ঠান, বিদেশি সিরিয়াল, ডাবিংকৃত বিদেশি সিরিয়াল বা সেন্সরবিহীন সিনেমা সম্প্রচার বা প্রদর্শন করছে বলে তথ্য মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।

এ ধরনের সম্প্রচার বা প্রদর্শনের ক্ষেত্রে আইন ও বিধি যথাযথ অনুসরণের জন্য তথ্য মন্ত্রণালয় থেকে আজ এক পত্রের মাধ্যমে সকল টেলিভিশন চ্যানেলকে অনুরোধ করা হয়েছে।

কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইনের ১৯(১৪) ধারা অনুযায়ী বাংলাদেশের দর্শকদের উদ্দেশে বিদেশি চ্যানেলের কোনো অনুষ্ঠান, বিদেশি সিরিয়াল, ডাবিংকৃত বিদেশি সিরিয়াল ইত্যাদি সম্প্রচার বা প্রদর্শনের ক্ষেত্রে সরকারের অনুমতি গ্রহণের আবশ্যকতা রয়েছে। তথ্য মন্ত্রণালয়ের বিনা অনুমতিতে এরূপ প্রদর্শন ও সম্প্রচার আইনবহির্ভূত।

এ ছাড়া, বেসরকারি টিভি চ্যানেলে সিনেমা সম্প্রচারের জন্য রপ্তানি নীতি ২০১৮-২০২১ অনুযায়ী তথ্য মন্ত্রণালয়ের অনুমতি গ্রহণ এবং সেন্সর সনদ নেওয়া প্রয়োজন।

 

  • সর্বশেষ