শিরোনাম
◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে ◈ ‌চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে দুর্বার বার্সেলোনা, গোলের বন্যায় জয়যাত্রা অব্যাহত ◈ ‌লি‌লের জা‌লে আর্সেনালের ৩ গোল ◈ গোয়েন্দা তালিকায় ঢাকায় তালিকাভুক্ত ৫৪৫ চাঁদাবাজ-সন্ত্রাসী, এক সপ্তাহে গ্রেপ্তার ৪৭; আইনি প্রক্রিয়া নিয়ে জটিলতা ◈ ১২ দি‌নেই বিশ্বকাপ টিকিটের জন‌্য ১৪২ দে‌শ থে‌কে আ‌বেদন প‌ড়ে‌ছে দেড় কো‌টির উপ‌রে ◈ আন্তর্জাতিক উদ্বোধনের আগে কক্সবাজার বিমানবন্দরে কোটি টাকার লাইটিং সিস্টেমের তার চুরি, অডিটের আগে নিরাপত্তাঝুঁকি ◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল ◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০১৯, ০২:৩৭ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০১৯, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ কামাল ক্লাব কাপে ভারত ছাড়াও থাইল্যান্ড ও মালদ্বীপের ক্লাব খেলবে

আক্তারুজ্জামান : আবারও বাংলাদেশের মাঠে খেলতে আসবে এশিয়ার তিনটি দেশের ক্লাব। বাংলাদেশের ৩টিসহ কলকাতা, থাইল্যান্ড ও মালদ্বীপের ৫টি মোট ৮টি ক্লাব নিয়ে অনুষ্ঠিত হবে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ। চট্টগ্রাম আবাহনীর পৃষ্ঠপোষকতায় আগামী ১০ অক্টোবর থেকে শুরু হবে টুর্নামেন্টটি। সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে।

এবারের আসরে বাংলাদেশ থেকে অংশ নিবে ৩টি ক্লাব। প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের শিরোপাজয়ী বসুন্ধরা কিংসের পাশাপাশি ঢাকা আবাহনী এবং স্বাগতিক চট্টগ্রাম আবাহনী খেলবে। প্রতিবেশী দেশ ভারতের পশ্চিম বাংলা থেকে আমন্ত্রিত দল হিসেবে খেলতে রাজি হয়েছে ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও কলকাতা মোহামেডান। তবে দুঃখের বিষয় ঢাকার মোহামেডান এবারের আসরে খেলতে পারছে না।

থাইল্যান্ড থেকে চট্টগ্রামে খেলতে আসবে ট্রু ব্যাংকক ইউনাইটেড এবং মালদ্বীপের টি সি স্পোর্টস। মালদ্বীপের ক্লাবটি এবারের আগেও এই আসরে খেলেছে এবং শিরোপা জয় করেছে।

এবারের আসটি হতে তৃতীয়। এর আগে ২০১৫ ও ২০১৭ সালে দুটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিলো। প্রথমবার চট্টগ্রাম আবাহনী শিরোপা জিতলেও দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছিলো মালদ্বীপের টি সি স্পোর্টস।

শেখ কামাল ক্লাব কাপে এর আগে বিদেশি ক্লাব হিসেবে খেলে গেছে নেপালের মানাং মার্সিয়াংদি, দক্ষিণ কোরিয়ার এফসি পোচন, আফগানিস্তানের স্পিন গর বাজান, শ্রীলঙ্কার সলিড স্পোর্টস ক্লাব এবং পাকিস্তানের কে-ইলেকট্রিক এফসি।

  • সর্বশেষ