শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০১৯, ০৪:১২ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০১৯, ০৪:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুক্রবার খালেদা জিয়ার ৭৪তম জন্মবার্ষিকী পালন করবে বিএনপি

আরিফা রাখি : বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানিয়েছেন, দোয়া মাহফিলের মাধ্যমে আগামী শুক্রবার দলের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার ৭৪তম জন্মবার্ষিকী পালন করা হবে।
রিজভী বলেন, বৃহস্পতিবার খালেদা জিয়ার জন্মবার্ষিকী হলেও শুক্রবার ঢাকাসহ সারাদেশে বিএনপির পক্ষ থেকে তার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম, টিএস আইউব প্রমুখ উপস্থিত ছিলেন।সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়