শিরোনাম
◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০১৯, ১২:১৪ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০১৯, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোনের কাছে রাখি বেঁধেই টেস্ট সিরিজে খেলতে ওয়েস্ট ইন্ডিজ উড়ে গেলেন বুমরাহ

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের পাশাপাশি দেশজুড়ে পালিত হবে রাখিবন্ধন উৎসব। কিন্তু দু’দিন আগেই রাখিবন্ধন সেরে ফেললেন টিম ইন্ডিয়ার পেসার জশপ্রীত বুমরাহ। বোনের কাছে রাখি বেঁধেই টেস্ট সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ উড়াল দিলেন তিনি।

বিশ্বকাপের পর ক্যারিবিয়ান সফরে টি-টোয়েন্টি এবং একদিনের সিরিজে বিশ্রামে ছিলেন বুমরাহ। একদিনের সিরিজ শেষে শুরু টেস্ট সিরিজ। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। সীমিত ওভারের ক্রিকেট থেকে বিশ্রাম নিলেও টেস্ট সিরিজে খেলবেন জশপ্রীত।

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে মঙ্গলবারই দেশ ছাড়েন জশপ্রীত বুমরাহ। তাই দু’দিন আগেই রাখি বন্ধন সেরে ফেলেন বুমরাহ। তার আগেই বোন জুহিকার কাছে রাখি বাঁধার পর সেই ছবি টুইট করেছেন তিনি। সঙ্গে লেখেন, ভারতীয় দলের দায়িত্ব পালন মানে রাখি বন্ধনের সময় আমি এখানে থাকবো না। কিস্তু এই অনুষ্ঠান জুহিকার সঙ্গে সেলিব্রেট, আমি মিস করতে চাই না। সবসময় আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।

২২ আগস্ট থেকে অ্যান্টিগয় শুরু প্রথম টেস্ট। প্রথম টেস্টের আগে ১৭-১৯ অগাস্ট ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের বিরুদ্ধে তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।

  • সর্বশেষ