শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৯, ১১:৫৮ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০১৯, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানি নারীর অভিযোগ, প্রিয়াঙ্কা ভারতকে যুদ্ধে উস্কে দিচ্ছেন

মাজহারুল ইসলাম : বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার পিছু ছাড়েনি বিতর্ক । পরমাণু যুদ্ধে ভারতকে উসকে দেয়ায় 'প্রিয়াঙ্কাকে ভণ্ড' বলে আলোচনায় এলেন আয়েশা মালিক নামের এক পাকিস্তানি নারী। বিবিসি

সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অতিথি ছিলেন প্রিয়াঙ্কা। শনিবার সন্ধ্যায় সেখানেই নিজ দেশের প্রতি প্রিয়াঙ্কার কর্তব্য নিয়ে প্রশ্ন তোলেন পাকিস্তানি নারী আয়েশা।

তিনি প্রিয়াঙ্কাকে ইউনিসেফের অ্যাম্বাসেডর উল্লেখ করে, নিজ দেশের জন্য তার অবদান কি জানতে চান। উত্তরে প্রিয়াঙ্কা শুধু বলেন, 'জয়হিন্দ'। সেইসঙ্গে বলেন, যুদ্ধ এমন কিছু ব্যাপার নয়।কিন্তু আমি একজন খাঁটি দেশপ্রেমিক'। এরপরই প্রিয়াঙ্কাকে ভণ্ড বলেন আয়েশা।

তিনি বলেন, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণায় প্রিয়াঙ্কা এভাবেই উৎসাহ দিচ্ছেন ভারতবাসীকে।সেইসঙ্গে বলেন,পাকিস্তানের অজস্র মানুষ প্রিয়াঙ্কার অভিনয়ের ভক্ত।তাদের কাছে মঞ্চ থেকে ভালো বার্তা যাবে প্রিয়াঙ্কার তরফে। প্রিয়াঙ্কা এর প্রত্যুত্তরে জানান,পাকিস্তানে অসংখ্য বন্ধু রয়েছে তার। তিনি পাকিস্তানের মানুষদের আঘাত দিয়ে কিছু বলতে চাননি।কেউ ভুল বুঝে থাকলে তিনি দুঃখিত। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়