শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৯, ০৭:৩০ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০১৯, ০৭:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চামড়া কেটে প্রতিবাদ মৌসুমী ব্যবসায়ীর (ভিডিও)

ডেস্ক রিপোর্ট : কোরবানির পর পশুর চামড়া কিনে বিপাকে পড়েছে মৌসুমী ক্ষুদ্র ব্যবসায়ীরা। কম দামে চামড়া কিনেও বিক্রি করতে পারছেন না তারা। এমনকি পরিবহনের খরচটাই তুলতে পারছেন না তারা। যুগান্তর

তাই রাগে-ক্ষোভে চামড়া মাটিতে পুঁতে ফেলেছেন এসব ক্ষুদ্র ব্যবসায়ীরা। অনেকে চামড়া কেটে প্রতিবাদ জানাচ্ছেন। যাতে সিন্ডিকেট ব্যবসায়ীরা পরে এসব চামড়া ব্যবহার করতে না পারেন।

নূর ইসলাম নুরু নামের একজনের ফেসবুক পেজে চামড়া কেটে ফেলে প্রতিবাদ জানানোর একটি ভিডিও আপলোড করেছেন।

অনেকে এই ভিডিওতে লাইক দিয়েছেন শেয়ারও করেছেন অনেকে। কমেন্টে কেউ কেউ লিখেছেন, চামড়া শিল্প ধ্বংশ করে দিচ্ছে। অনেকে বাহবাও দিয়েছেন।

কমেন্টে জাহাঙ্গীর আলম খান নামে একজন লিখেছেন, গরুর চামড়ার অস্তিত্বে নিজের চামড়া বিলিন। হাসিনা মুন্নি লিখেছেন, একটা কাজের কাজ করেছো। মোহাম্মদ সিকান্দার লিখেছেন, আল্লাহ ওদের বিচার করবে।

https://www.facebook.com/100009820779801/videos/920069518330399/?t=0

  • সর্বশেষ
  • জনপ্রিয়