শিরোনাম
◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৯, ০৫:৪০ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০১৯, ০৫:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসামের নাগরিক তালিকা ফের যাচাইয়ের আবেদন নাকচ

ডেস্ক রিপোর্ট : ভারতের আসাম রাজ্যের বিতর্কিত নাগরিক তালিকা (এনআরসি) পুনরায় খতিয়ে দেখতে সরকারি আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে নাগরিক তালিকার তথ্যও আধার কার্ডের মতো সুরক্ষিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দেশ রুপান্তর।

আনন্দবাজার জানায়, প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি আরএফ নরিম্যানের বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।

সর্বোচ্চ আদালত বলেছে, আগামী ৩১ আগস্ট নাগরিক তালিকা থেকে বাদ যাওয়াদের নাম অনলাইনে প্রকাশিত হবে। সংশ্লিষ্ট জেলা অফিসগুলোতে নথিবদ্ধ নামের তালিকার হার্ড কপি পাঠাতে হবে।

নাগরিকত্ব আইনের ৩ এবং ৬-এ ধারায় নির্ধারিত নিয়মাবলী অনুযায়ী এনআরসি তালিকা প্রকাশ করতে হবে। এই বিধি অনুযায়ী অতীতে যাদের নাম নাগরিক তালিকায় উঠেছে, তাদের নাম পুনরায় যাচাই করা যাবে না বলেও আদালত জানিয়েছে।

এছাড়া ২০০৪ সালের ৩ ডিসেম্বরের পরে জন্ম- এমন কারও বাবা বা মা যদি বিদেশি বলে গণ্য হন, তার নামও তালিকা থেকে বাদ যাবে।

সরকারকে এনআরসি’র তথ্য সুরক্ষিত রাখার বিধি প্রণয়নের নির্দেশ দিয়ে আদালত বলেছে, কেন্দ্র, আসাম সরকার বা এনআরসি’র দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষও এনআরসি তথ্য অবাধ ব্যবহারের স্বাধীনতা পাবে না।

প্রসঙ্গত, পুরোনো ভুলত্রুটি সংশোধন করে অন্তত ২০ শতাংশ নমুনা পুনরায় খতিয়ে দেখতে দিতে কেন্দ্র এবং আসাম সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল।

তবে এনআরসি কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টকে জানায়, ৭২ লাখ মানুষের নাম এমনিতেই পুনরায় যাচাই করা হয়েছে। এখন তথ্য যাচাই আর জরুরি নয়। তার পরেই এমন সিদ্ধান্ত দেয় সুপ্রিম কোর্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়