শিরোনাম
◈ মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাডে ক্রিটিক্যাল ত্রুটি, ৪৬ পিলারে ফাটল ◈ ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল পাস: রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল ◈ একবার তথ্য দিলেই সরকারি সেবায় বারবার জমা দিতে হবে না, ‘ওয়ান্স-অনলি’ নীতি চালুর উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে নতুন অনিশ্চয়তা, ৩০ সেপ্টেম্বরের আগে ভিসা নম্বর শেষ হওয়ার শঙ্কা ◈ এবার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা ◈ মাঠে সারের হাহাকার, ডিলারশিপে লাখ টাকার বাণিজ্য; কৃষকদের ‘খাদ্যযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সংসদে ◈ সংসদে উত্তেজনা: পাল্টাপাল্টি বক্তব্যে তর্ক-বিতর্ক, বিচার বিভাগ নিয়েও উদ্বেগ ◈ জাল কাগজে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার বের করে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ ◈ আর্জেন্টিনার নতুন অ‌ধিনায়ক রো‌মে‌রো ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে বাংলাদেশের গোল উৎসব, হংকংয়ের জালে ৬ গোল 

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০১৯, ০৭:২২ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০১৯, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরীরে ‘আল্লাহ’ লেখা ছাগল বিক্রি হলো ৯ লাখ টাকায় (ভিডিও)

নিউজ ডেস্ক : শরীরে ‘আল্লাহ’ লেখা একটি ছাগল বিক্রি হয়েছে ৯ লাখ টাকায়।

কলকাতার দৈনিক সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিক্রেতার সঙ্গে দরদাম করে নিজের পছন্দ মতো পশু বাড়ি নিয়ে যাচ্ছিলেন ক্রেতারা। এরই মাঝে গোরক্ষপুরে বাজারে গিয়ে চোখ কপালে উঠল ক্রেতাদের।একটি ছাগলের গায়ে নাকি আল্লাহর নাম লেখা রয়েছে।

ছাগলটির গায়ের রং দেখে মনে হয় যেন আরবিতে আল্লাহ শব্দটি ছাপা রয়েছে তার গায়ে। ছাগলটি শেষপর্যন্ত বিক্রি হল আট লাখ (বাংলাদেশি ৯ লাখ ৪৭ হাজার টাকা) টাকায়।

ছাগলটির মালিক গোরক্ষপুরের পশু ব্যবসায়ী মহম্মদ নিজামুদ্দিন বলেন, ‘ছাগলটির শরীরে জন্ম থেকেই প্রাকৃতিকভাবে উর্দুতে আল্লাহ লেখা ছিল। ছাগলটিকে ঈশ্বর নিজের দূত হিসেবে পাঠিয়েছে। তাই ওর শরীরে থাকা লোমে আল্লাহ শব্দটি লেখা আছে। ওকে কোরবানি করলে গ্রাহকের মনস্কামনা পূরণ হতে পারে। তাই চড়েছে দাম।’

তিনি বলেন, ‘প্রতিদিন ছাগলটির রক্ষণাবেক্ষণের জন্য ৮০০ টাকা করে খরচ হতো। নিজের জন্যও অত টাকা খরচ করিনি। তাই ৯৫ কেজি ওজনের ওই ছাগলটি দাম আট লাখ টাকা রেখেছিলাম।’ সময় এখন

ভিডিও:

  • সর্বশেষ