শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে, দিল্লি সফরে বার্তা নিয়ে ফিরছেন ত্রিবেদী ◈ প্রযোজক সমিতির নির্বাচন ঘিরে প্রশ্ন তুললেন আরশাদ আদনান: ‘আগে সিনেমা, তারপর নেতৃত্ব’ ◈ রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির প্রার্থী ঘোষণা ঘিরে জল্পনা, নীরব কৌশলে শীর্ষ পর্যায়ে তৎপরতা ◈ মুক্তিযুদ্ধের প্রকৃত বীরদের তালিকা তৈরিতে নতুন উদ্যোগ সরকারের ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা ◈ তিন কারণে দেশে বেড়েছে লোডশেডিং ◈ শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ ◈ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হলেও নাম ঘোষণা কাল ◈ বালু থেকে চিপ শিল্পের পথে বাংলাদেশ : ৮ নদীর বালুতে সেমিকন্ডাক্টরের সম্ভাবনা, সংগ্রহ করা হয়েছে ৬৬০০ নমুনা ◈ ২০০ কি.মি.র ভোগান্তি শেষ: যমুনায় ২ নদীবন্দরে বদলে যাচ্ছে উত্তরবঙ্গের অর্থনীতি

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০১৯, ০৫:৫৮ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০১৯, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে চামড়া পাচার ঠেকাতে হিলিতে সতর্কতা জারি করেছে বিজিবি

আরিফা রাখি : স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদর দপ্তরের নির্দেশে জয়পুরহাট-২০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এই সতর্কতা জারি করেছে।

এ বিষয়ে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে চামড়ার পাচার প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজিবি হেডকোয়ার্টারের এমন নিদের্শনা পেয়েছি। এরপর থেকে সীমান্তে নজরদারির পাশাপাশি কিছু চিহ্নিত পয়েন্টে বিজিবির টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। এমনকি সীমান্তে স্থাপিত সিসি ক্যামেরার মাধ্যমেও সীমান্তের সকল কার্যক্রম তদারক করা হচ্ছে।

তিনি আরো জানান, সীমান্ত এলাকায় যারা চামড়া ব্যবসার সাথে সম্পৃক্ত আছে তারা ঈদের দিন থেকে কোরবানির চামড়াগুলি কোথায় নিয়ে যাচ্ছে বা নিয়ে আসছে সেসব বিষয়েও খোঁজ খবর রাখা হচ্ছে। মূলত রপ্তানিযোগ্য পশুর চামড়ার পাচার প্রতিরোধে এই সতর্কতা জারি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়