শিরোনাম
◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর ◈ পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হওয়া পযর্ন্ত ততদিন চব্বিশ চলবে: শেরপুরে শফিকুর রহমান ◈ কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহব্বায়ক সহ ৮ নেতা বহিষ্কার ◈ নতুন বাজেটে বাংলাদেশের জন্য ব্যাপক হারে বরাদ্দ বাড়াল ভারত ◈ বাঘারপাড়ায় বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার ◈ নরসিংদীর ঘোড়াশালে আড়াই বছরের  শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ◈ ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল: এবার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না ◈ যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি খামেনির

প্রকাশিত : ১২ আগস্ট, ২০১৯, ০৯:০৮ সকাল
আপডেট : ১২ আগস্ট, ২০১৯, ০৯:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সূর্যের চেয়ে ৪০ গুণ বেশি ভরের কৃষ্ণ গহ্বরের সন্ধান

ডেস্ক রিপোর্ট  : সূর্যের থেকে প্রায় ৪০ গুণ বেশি ভরের কৃষ্ণ গহ্বরের সন্ধান পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। পৃথিবী থেকে ৭০০ আলোকবর্ষ দূরে হোমবার্গ ১৫এ ছায়াপথের ঠিক মধ্যবর্তী স্থানে অবস্থান করছে এই সুপারম্যাসিভ ব্ল্যাক হোল বা এসএমবিএইচ।

হোমবার্গ ১৫এ ছায়াপথ আবার এবেল ৮৫ ছায়াপথের মধ্যবর্তী স্থানে অবস্থিত। শুধু এই কৃষ্ণ গহ্বরই নয়, তাকে ঘিরে থাকা নক্ষত্র মন্ডলের গতিবিধিও পরীক্ষা করেছেন বিজ্ঞানীরা। দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল পত্রিকায় সেই গবেষণা রিপোর্ট জমা দিয়েছেন তাঁরা। বিজ্ঞানীরা বলছেন, স্থানীয় ব্রহ্মাণ্ডের মধ্যে ডিরেক্ট ডায়নামিক্যাল ডিটেকশন সম্বলিত এটাই এখন পর্যন্ত সব থেকে বড় কৃষ্ণগহ্বর।

তবে বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী, টিওএন ৬১৮ হচ্ছে সব থেকে বড় কৃষ্ণ গহ্বর। তার ভর সূর্যের প্রায় ৬৬ বিলিয়ন গুণ। যদিও ওই কৃষ্ণ গহ্বর নিয়ে কোনও নির্দিষ্ট গবেষণা এখনও হয়নি। তাই এসএমবিএইচ-ই এখনও পর্যন্ত এই স্বীকৃতি পাচ্ছে।‌‌

বিডি প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়