শিরোনাম
◈ বুকিং ডটকমে ভুয়া তালিকা ও ফিশিং প্রতারণা ঠেকাতে ইইউর কড়া নির্দেশ, পেইড তালিকায় স্বচ্ছতার তাগিদ ◈ মানিকগঞ্জে গ্যাস অনুসন্ধানে নতুন কূপ খনন করবে বাপেক্স, সম্ভাবনা ঢাকায় গ্যাস সরবরাহ বাড়ানোর ◈ সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে যা জানালো মিশন ◈ দুবাই-শারজাহজুড়ে বাতাসে জ্বালানি তেলের গন্ধ, কারণ অনুসন্ধানে তদন্তে কর্তৃপক্ষ ◈ মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু, একজনের মৃত্যু, নিখোঁজ আরেকজন ◈ অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাসে ২০ দিন ডিজে পার্টি, সিসা সেবন, অশালীন নাচ ও উচ্চ শব্দে অতিষ্ঠ প্রতিবেশীরা(ভিডিও) ◈ ডিভি লটারি ২০২৭ নিবন্ধন নিয়ে নতুন জটিলতা, আদালতের আদেশের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের আপিল ◈ ইরাকের কুর্দিস্তানে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর, ভিসা ও রেসিডেন্সি জরিমানায় ৭৫% ছাড় ◈ নভেম্বর থেকে পিঠা-পুরি, ঝালমুড়ির দোকানসহ সব খাদ্য ব্যবসা লাইসেন্স বাধ্যতামূলক, না মানলে শাস্তি ◈ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ শুরু ২১ জানুয়ারি, বাংলা‌দে‌শের প্রথম ম্যাচ আমিরাতের বিপক্ষে

প্রকাশিত : ১১ আগস্ট, ২০১৯, ০৬:৪৮ সকাল
আপডেট : ১১ আগস্ট, ২০১৯, ০৬:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাবতলীতে শেষদিনেও ঘরমুখো মানুষের ভিড়

ফাতেমা আহমেদ : রাত পোহালেই ঈদ। এখনো ছুটছে মানুষ নাড়ির টানে। রাজধানীর গাবতলীতে আপনজনদের সঙ্গে ঈদ করতে যাওয়া এসব মানুষদের ভিড় ক্রমেই বাড়ছে। শেষদিনেও ঘরে ফেরা মানুষের জনস্রোতে পরিণত হয়েছে গাবতলী বাস টার্মিনাল। রোববার ভোর থেকে লোকজনের আনাগোনা বাড়তে থাকে গাবতলী বাস টার্মিনালে। রাইজিংবিডি

বাস কাউন্টারের লোকজন বলছেন, ঈদে বাড়ি ফেরা মানুষের একটি বড় অংশ চলে গেছে বৃহস্পতিবার ও গতকাল শনিবার বিকেলে। আজ যারা বাকী ছিলেন তারা যাচ্ছেন। তাই গত তিন দিনের তুলনায় গাবতলীতে যাত্রীচাপ কিছুটা কম।

গাবতলী বাস টার্মিনাল থেকে মূলত উত্তরাঞ্চল রুটে চলাচলকারী মানুষের সংখ্যাই বেশি। কিন্তু গাবতলী থেকে যমুনা সেতু পর্যন্ত এই অংশে থেমে থেমে যানজট হচ্ছে বলে জানা গেছে। আবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে উত্তরবঙ্গের পথে যাওয়া মানুষরাও পড়ছেন ভোগান্তিতে। এসব কারণে গাড়ি যাওয়ার গতি যেমন কম, আবার গাড়ি ফেরতও আসছে কম। তাই বেশির ভাগ পরিবহন তাদের সিডিউল ঠিক রাখতে পারছে না।

হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার কর্মকর্তা বাবুল জানান, ‘বিভিন্ন রুটে সিডিউল বাসকে সহায়তায় রিজার্ভ বাস রাখা হয়েছে।’

এদিকে, আজও দূলপাল্লার বাসের পাশাপাশি রাজধানীর আন্তঃনগর বাসগুলোতে অতিরিক্ত ভাড়া নিয়ে পাটুরিয়া পর্যন্ত যাওয়ার জন্য ছাড়তে দেখা গেছে। ট্রাক-পিক আপে করেও মানুষদের বাড়ির পথে যাত্রা করতে দেখা যাচ্ছে।

  • সর্বশেষ