শিরোনাম
◈ কর্মপরিকল্পনার ১৮০ দিন শেষ, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পারফরম্যান্স মূল্যায়ন; হতে পারে দপ্তর রদবদল ◈ হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ◈ ইয়েমেনে ফের উত্তেজনা, হুতিদের হামলায় নিহত ৫৮ সেনা ◈ বোমা হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারির খবর, পুলিশ বলছে গুজব ◈ খাদ্যে ভয়ংকর ভেজাল, মিলেছে ভারী ধাতু ও জীবাণু ◈ শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে হবে: জামায়াত ◈ বাংলাদেশ থেকে আনারস নেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার ◈ ঋণের কিস্তি বকেয়া পড়লেই গ্রাহককে যখন-তখন ফোন ও হুমকি দেওয়া যাবে না: আরবিআইয়ের কঠোর নীতিমালা ◈ সৌদিকে ঘিরে ইরানি মিত্রদের সমন্বিত হামলার শঙ্কা, লক্ষ্যবস্তু জ্বালানি স্থাপনা ও বন্দর ◈ ‘আপনি কি গুপ্ত আওয়ামী লীগ’, জবাবে যা বললেন রুমিন ফারহানা

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০১৯, ০৯:৩৬ সকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০১৯, ০৯:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড়পর্দায় প্রথমবারের মতো জুটি বাঁধলেন প্রসেনজিৎ ও জয়া

মুসবা তিন্নি : ‘বিনিসুতোয়’ ছবির পর ফের অতনু ঘোষের ছবিতে জয়া আহসান। বিপরীতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরেই শুটিং শুরু হতে চলেছে অতনুর পরবর্তী ছবির। সূত্রের খবর তো অন্তত এমনটাই বলছে। সংবাদ প্রতিদিন

প্রসঙ্গত, ‘ময়ূরাক্ষী’র পর ফের পরিচালক অতনু ঘোষের ছবিতে অভিনয় করতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ৬৫তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা বাঙালি ফিচার ছবির পুরস্কার পেয়েছিল ‘ময়ূরাক্ষী’। অন্যদিকে, ‘বিনিসুতোয়’ ছবির পরও দ্বিতীয়বার জুটি বাঁধতে চলেছেন জয়া এবং অতনু। তবে বড়পর্দায় এই প্রথমবার দেখা যাবে প্রসেনজিৎ এবং জয়া আহসান জুটিকে। আদ্যোপান্ত এক সম্পর্কের গল্প। তবে তার সঙ্গে থাকছে থ্রিলারের ছোঁয়াও।

ছবির নাম আপাতত ঠিক না হলেও অতনুর সঙ্গে ফের জুটি বাঁধার খবর নিশ্চিত করেছেন অভিনেতা প্রসেনজিৎ। “হ্যাঁ, এটা সত্যি যে ‘ময়ূরাক্ষী’র পর আবার অতনুর পরিচালনায় কাজ করতে চলেছি। ছবির জন্য দু’ তিনটি গল্প নিয়ে আলোচনা চলছে। তবে এখনও পর্যন্ত আমি কিংবা অতনু কেউই কোনও চিত্রনাট্য নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। সম্পর্ক, আবেগ নিয়ে অতনু যেভাবে গল্প সাজায়, এবারও সেরকমই কিছু থাকছে। তবে হ্যাঁ, চিত্রনাট্য ঠিক করার আগে অবশ্যই প্রোডাকশনের দিকটাও দেখে নিতে হবে এমনটাই জানান বুম্বা। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে শুরু হবে ছবির শুটিং। সম্পাদনা : রাশিদ/মহসীন

  • সর্বশেষ
  • জনপ্রিয়