শিরোনাম
◈ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ ◈ যেভাবে ঘরে বসে দেখবেন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল ◈ সরলথের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লি‌গের‌ শেষ ষোলোয় আতলেতিকো মা‌দ্রিদ ◈ পিলখানায় শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ◈ বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে পুলিশ ◈ দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ প্রবাসী কর্মীদের স্বার্থে আরব আমিরাতে শ্রম ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে ভারতের পরাজ‌য়ে আ‌মি খুশি : র‌বি শাস্ত্রী  ◈ ৩ সংকটে চ্যালেঞ্জের মুখোমুখি তারেক রহমান ◈ ভারতীয় নারী‌দের বিয়ে করেছেন যে সব বিদেশি ক্রিকেটাররা

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০১৯, ১২:২০ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০১৯, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিউইদের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপে লঙ্কান দলে চান্দিমাল

স্পোর্টস ডেস্ক : চলতি মাসের ১৪ তারিখ থেকে শুরু হবে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ। এই সিরিজ দিয়ে আবারও টেস্টে ফিরছেন লঙ্কার সাবেক অধিনায়ক দীনেশ চান্দিমাল। তিনি ছাড়াও দলে ফিরেছেন আকিলা ধনঞ্জয়া ও দিলরুয়ান পেরেরা।
এই সিরিজের জন্য ২২ সদস্যের দল ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। যার মধ্যে নতুন দুই ক্রিকেটার সেহান জয়াসুরিয়া ও আসিথা ফার্নান্দো স্কোয়াডে জায়গা পেয়েছেন।

দলে ফিরেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউসও, যিনি চোটের কারণে শ্রীলঙ্কার সর্বশেষ টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অংশ নিতে পারেননি। বাংলাদেশকে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারানোর পর শ্রীলঙ্কা রয়েছে ফুরফুরে মেজাজে।

শ্রীলঙ্কার ২২ সদস্যের টেস্ট স্কোয়াড : দিমুথ করুনারত্নে , অ্যাঞ্জেলো ম্যাথিউস, দীনেশ চান্দিমাল, লাহিরু থিরিমান্নে, কুশাল মেন্ডিস, কুশাল পেরেরা, নিরোশান ডিকওয়েলা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো পেরেরা, ওশাডা ফার্নান্দো, দানুশকা গুনাথিলাকা, সেহান জয়াসুরিয়া, চামিকা করুনারত্নে, দিলরুয়ান পেরেরা, আকিলা ধনঞ্জয়া, লাসিথ এম্বুলদেনিয়া, লক্ষণ সান্দাকান, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্দো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়