শিরোনাম
◈ বেনাপোলে বাবার মরদেহ রেখে পরীক্ষা দেওয়া মাসুমা পেলেন এ গ্রেড ◈ দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরী করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ আধুনিক কোল্ড স্টোরেজের উদ্যোগ নেওয়ায় এবার এক কেজি পেঁয়াজও আমদানি করতে হবে না: কৃষিমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে মোজতবা খামেনির হুঁশিয়ারি, পাল্টা জবাব হবে ভৌগোলিক সীমার বাইরে ◈ জুলাই সনদের কোনো আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ লাগেজ চুরি ঠেকাতে লাইভ নজরদারি, কতটা স্বস্তিতে যাত্রীরা? ◈ এশিয়া কাপের জন‌্য অনূর্ধ্ব-১৯ স্কোয়াড ঘোষণা করলো বি‌সি‌বি ◈ চারদিনেই ও‌য়েস্ট ইন্ডি‌জের কা‌ছে টেস্ট হারলো বাংলাদেশ ◈ মাজার বস্তিতে যাওয়ার আগে ২৭ অক্টোবর রাতে উত্তরার নেস্ট বারে দেড় ঘণ্টা ছিলেন নারীসহ তাহফিস সাউরি(ভিডিও) ◈ তাহসিফ হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ, বললেন ‘আমি ফুললি স্ট্রং’

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০১৯, ০৯:৫২ সকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০১৯, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবা হলেন ইরেশ যাকের

মুসবা তিন্নি : জনপ্রিয় অভিনেতা ও টিভি অনুষ্ঠানের প্রযোজক নেতা ইরেশ যাকের। গেল বছর তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন মিমকে। সেই সুখের দাম্পত্যে রঙিন আলো ছড়িয়ে দিয়ে এলো এক কন্যা শিশু। জাগো নিউজ

আজ বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে ইরেশ-মিমের সংসারে মেয়ের জন্ম হয়েছে। ইরেশ এ তথ্য নিশ্চিত করে বললেন, ‘মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া তিনি আমাদের ঘরে ফুটফুটে এক কন্যা দান করেছেন। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য।

ইরেশ-মিমের মেয়ের নাম রাখা হয়েছে মেহা রশিদ যাকের। মেহা শব্দের অর্থ বৃষ্টি। তারকা পরিবারে জন্ম হল মেহার। তার দাদা-দাদি দুই জনপ্রিয় অভিনয়শিল্পী দম্পতি আলী যাকের-সারা যাকের ও খালা ছোটপর্দার অভিনেত্রী মিথিলা। সম্পাদনা : রাশিদ

 

 

  • সর্বশেষ