শিরোনাম
◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ◈ হুতিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের লড়াই? ◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা ◈ সৌদি আরবে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন; মরদেহ আনা হবে রাষ্ট্রীয় খরচে ◈ জেদ্দা বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক, ঢাকাগামী বিমানের যাত্রীদের বোর্ডিং শুরু ◈ সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দারের মরদেহ ভারত থেকে হস্তান্তর ◈ ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ: শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আটক নয়, স্বাভাবিক রাখতে হবে মেট্রো-রেল ও ইন্টারনেট পরিষেবা ◈ জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি, ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা ◈ অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি, ইতিহাস গড়লেন বাংলা‌দে‌শের সোবহানা

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০১৯, ০৭:২৬ সকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০১৯, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডার্বি কাউন্টিতে কোচ ও খেলোয়াড় হিসেবে যোগ দিলেন রুনি

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের দ্বিতীয় টায়ারের দল ডার্বি কাউন্টি এফসি’র কোচ ও খেলোয়াড় ভ‚মিকা যোগ দিতে রাজি হয়েছেন ইংলিশ লিজেন্ড ওয়েন রুনি। ১৮ মাসের মাসের চুক্তিতে ২০২০ সালের জানুযায়ী থেকে তাকে আবার দেখা যাবে ইংল্যান্ডের ফুটবলে।

বর্তমানে রুনি এমএলএস এর দল ডিসি ইউনাইটেডের হয়ে খেলছেন। আগামী নভেম্বরে আমেরিকার এই লিগ শেষ হলেই তিনি ইংল্যান্ডে ফিরবেন। ৩৩ বছর বয়সী সাবেক এই ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘আমি নিশ্চিত যে আমি একটি বড় অবদান রাখতে পারবো তাদের জন্য। প্রত্যেকের সাথে সাক্ষাৎ করতে অপেক্ষায় আছি, বিশেষ করে সমর্থকদের সাথে। আমি ডার্বিতে নিজের কোচিং ক্যারিয়ার শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

ওয়েন রুনি ডিসি ইউনাইটেডের হয়ে ৪৬ ম্যাচে ২৫ টি গোল করেছেন। এছাড়াও ক্লাবের সাফল্যে অগ্রনী ভূমিকা পালন করেছেন। সূত্র : স্পোর্টসনিউজ

  • সর্বশেষ