শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০১৯, ০৭:১২ সকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০১৯, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার পানির নিচের কল্পবিজ্ঞানে শাহরুখ

মুসফিরাহ হাবীব : জিরো ছবিতেই শেষ দেখা গিয়েছিলো বলিউডের বাদশাহ শাহরুখ খানকে। এর পর তার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন তার পরবর্তী ছবির জন্য। কিন্তু এখনো ঠিকভাবে কোনো ছবির কথাই ঘোষণা করেননি শাহরুখ।

তার অভিনীত ‘জিরো’ ছবি বক্স অফিসে দাগ কাটতে না পারায় শাহরুখ নিজেকে কিছুটা গুটিয়ে নিয়েছিলেন। নতুন কোনো ছবি করার ব্যাপারে যেন ভরসা পাচ্ছিলেন না তিনি। এবার শোনা যাচ্ছে, পানির তলার একটি সায়েন্স ফিকশন ছবিতে দেখা যাবে তাকে।

বলিউড সূত্রের খবর, এন্থিরান পরিচালক এস শংকরের পরের ছবিতে দেখা যাবে শাহরুখকে। পরিচালকের ঘনিষ্ঠমহলের দাবি, ছবির জন্য প্রথমে হৃত্বিক রোশনকে ভাবা হয়েছিল। কিন্তু হৃত্বিক অন্য ছবি নিয়ে ব্যস্ত থাকায় শাহরুখকে প্রস্তাব দেয়া হয়।

তবে ছবির কথাবার্তা একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। অক্টোপাসের মতো একটি প্রাণি যার সুপারপাওয়ার আছে। এমনই এক চরিত্রের জন্য শাহরুখকে ভাবা হয়েছে। এ ছবি হতে পারে শাহরুখ ও শংকরের প্রথম ছবি।

  • সর্বশেষ