শিরোনাম
◈ ৭ গোলের ঝড়ে ক্রোয়েশিয়াকে উড়িয়ে ইতিহাস গড়ল ইংল্যান্ড ◈ ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রীর ছবিকে এআই বলে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে: প্রেস উইং ◈ বেসরকারি ব্যাংকের ৭ কোটি টাকা নিয়ে ক্যাশ ইনচার্জ লাপাত্তা, আটক ২ কর্মকর্তা ◈ বঙ্গোপসাগরে ৩ লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, আসছে ঘূর্ণিঝড় ◈ দেড় মিনিটে ‘পুলিশ পরিচয়ে’ ছিনতাই সৌদি প্রবাসীর ছয় বছরের উপার্জন ◈ কর্মীদের 'অপরাধ' নিয়ন্ত্রণ কি বিএনপির জন্য কঠিন হয়ে উঠছে? ◈ আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার ◈ ‘বৈধ ভিসা মানেই ভারতে প্রবেশের নিশ্চয়তা নয়’ ◈ দেশের উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার : তথ্যমন্ত্রী ◈ দুই ইউনিট সচল, রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০১৯, ১১:১৪ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০১৯, ১১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারা বলিউডে তারকা দম্পতি, আবার দারুণ বন্ধুও!

মুসফিরাহ হাবীব: আলাপ তাদের হঠাৎ করেই। সেখান থেকেই প্রেম। প্রেমিক-প্রেমিকা থেকে এখন তারা আইনত স্বামী-স্ত্রী। কিন্তু সেই ঘনিষ্ঠ বন্ধুত্বের খুনসুটি এখনো তাদের মধ্যে অটুট। প্রিয় বন্ধুকে বিয়ে করার মধ্যে অন্যরকম একটা ভালোলাগা আছে। সেরকমই জনপ্রিয় কিছু জুটি আছে বলিউডে।

যেমন: বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুষ্কা বলেছেন, “আমি আমার প্রিয় বন্ধুকে বিয়ে করেছি। যাকে আমি পাগলের মতো ভালোবাসি, চোখ বন্ধ করে ভরসা করি।” একই কথা বলেছেন বিরাটও। তার কথায়, “বিয়ের পর কীভাবে একবছর কেটে গেল বুঝতেও পারলাম না। মনে হচ্ছে এই তো সেদিন সব হল। আমার বেস্ট ফ্রেন্ড, আমার সোলমেটকে অনেক শুভেচ্ছা। সারাজীবনের জন্য তুমি আমার।”

আরো এক হিট জুটি দীপিকা-রণবীর সিং, যারা একে অপরের বেস্টফ্রেন্ড। বিয়ের পরই এক সাক্ষাৎকারে দীপিকা বলেছিলেন, “রণবীরের সঙ্গে আলাপের পর মনে হয়েছিল জীবনে ভালোবাসতে হলে এ মানুষটাকেই বাসব আর এর সঙ্গেই জীবন কাটাব। রণবীর আমার বেস্টফ্রেন্ড, আমার সঙ্গী, আমার সবকিছু।” রণবীরেরও একই কথা, “ও আমর বেস্টফ্রেন্ড। ও আমার ভরসা।”

শুধু এ দুই জুটিই নয়... নিক-প্রিয়াংকা, রণবীর-আলিয়া, সোনম-আনন্দ আহুজা প্রত্যেকেই একে অপরের বেস্টফ্রেন্ড। সোনম আর আনন্দও বলেছেন, “আমরা কীভাবে বিয়ে করে ফেললাম বুঝতেই পারি না। আমরা দুজন খুব ভাল বন্ধু ছিলাম। সেখান থেকেই প্রেম, বিয়ে। তাই হানিমুনের দরকার পড়েনি। সদ্য আমরা বেড়িয়ে এলাম। এখনো ঘোরের মধ্যে আছি।”

  • সর্বশেষ