শিরোনাম
◈ ছাদভিত্তিক সৌরবিদ্যুতে সরকারের বিশেষ প্রণোদনা, ২০২৭ সালের মধ্যে স্থাপনে মিলবে সুবিধা ◈ ৪২ বছর পর নতুন বেসামরিক বিমান চলাচল বিধিমালা, বিনিয়োগ ও যাত্রীসেবায় জোর ◈ সম্পদের বিবরণ প্রকাশের শর্তে নতুন পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির ◈ দেশের রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার ◈ সেপ্টেম্বরে বাড়তে পারে গরম, সাগরে লঘুচাপ থেকে নিম্নচাপের শঙ্কা ◈ মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ ◈ চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় কারাগারে ◈ তারেক রহমানকে ট্রাম্পের চিঠি: শিগগিরই বৈঠকের আশাবাদ, বোয়িং কেনায় ধন্যবাদ ◈ ঢাকার রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না: ট্রাফিক প্রধান ◈ মে‌সি ছাড়া পরবর্তী কোপা আমেরিকা ও বিশ্বকাপ আগের মতো হবে না: কোচ হোসে মরিনিও

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০১৯, ০৫:৩৪ সকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০১৯, ০৫:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মিস ইংল্যান্ড’ মুকুট জিতলেন বাঙালি তরুণী চিকিৎসক

মুসবা তিন্নি : ‘মিস ইংল্যান্ড- ২০১৯’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এক তরুণী চিকিৎসক। কয়েক ডজন মডেলের সঙ্গে চূড়ান্ত প্রতিযোগিতায় তিনি শ্রেষ্ঠত্বের এই মুকুট অর্জন করেন। প্রথম আলো

‘মিস ইংল্যান্ড’ বিজয়ী ওই তরুণীর নাম ভাষা মুখার্জি (২৩)। তিনি ইংল্যান্ডের ডার্বি শহরে বসবাস করেন। চিকিৎসা শাস্ত্রে তাঁর আছে দুটি পৃথক ডিগ্রি। প্রাতিষ্ঠানিকভাবে ‘মেধাবী’ উপাধি পাওয়া এই তরুণী পাঁচটি ভাষায় অনর্গল কথা বলতে পারেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় মিস ইংল্যান্ড এর চূড়ান্ত পর্ব শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর ভাষা মুখার্জি বোস্টনে একটি হাসপাতালে জুনিয়র ডাক্তার হিসেবে চাকরি শুরু করেছেন।

প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে ভাষা মুখার্জি বলেছিলেন, ‘কিছু মানুষ মনে করে সুন্দরী প্রতিযোগিতায় যাঁরা আসেন, তাঁরা নির্বোধ বোকাসোকা হন। কিন্তু আমরা তা ভুল প্রমাণ করেছি। তিনি জানান, মেডিকেলে পড়ার মাঝামাঝি সময় থেকে তাঁর মডেলিং ক্যারিয়ার শুরু হয়েছিল।

ভাষা মুখার্জি ভারতে জন্মগ্রহণ করেন। তাঁর বয়স যখন নয় বছর, তখন তার পরিবার যুক্তরাজ্যে প্রবাসী হয়। এই তরুণী নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে দুটি বিষয়ে ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করেন। একটি চিকিৎসা বিজ্ঞান, অন্যটি মেডিসিন ও সার্জারি। সম্পাদনা : রাশিদ/মহসীন

  • সর্বশেষ