শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে ব্রিকসের আহ্বান, সমর্থন জানাল ইরান-আমিরাত ◈ হরমুজের পর বাব-আল-মান্দেবও হাতছাড়া, নতুন সংকটে ট্রাম্প ◈ ঢাকাসহ ১৩ সিটিতে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ পর্যটক ভিসায় এসে অপরাধের সাম্রাজ্য, বিদেশিদের নতুন হটজোন বাংলাদেশ ◈ কম ট্যারিফে রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ, একনেকে অনুমোদনের অপেক্ষায় ◈ জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ রেমিট্যান্সের প্রবাহে ডলারের বাজারে স্বস্তি, দুই বছরে রিজার্ভ বেড়েছে ১১.৫৮ বিলিয়ন ডলার ◈ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে কাজ করবে সরকার ◈ মাউশির বিশেষ বিজ্ঞপ্তি এমপিও শিক্ষকদের বদলি আবেদন নিয়ে ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী

প্রকাশিত : ৩১ জুলাই, ২০১৯, ০৯:৪৭ সকাল
আপডেট : ৩১ জুলাই, ২০১৯, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলে রংপুরে গিয়ে রোমাঞ্চিত সাকিব

নিজস্ব প্রতিবেদক : ডিসেম্বরের ৬ তারিখে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর। এ আসরকে সামনে রেখে দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তারই ধারাহিকতায় গোছাতে নেমেছে রংপুর রাইডার্স। গত আসরে ঢাকা ডাইনামাইটসের হয়ে খেলা দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে তারা। ছেড়ে দিয়েছে টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তাজাকে। তবে রংপুরে রোমাঞ্চিত সাকিব, দল পরিবর্তনের সময় জানালেন নিজের অনুভূতি। এর আগে ২০১৫ সালে একবারই রংপুরের হয়ে খেলেছিলেন তিনি।

আবারো রংপুর রাইডার্সে ফেরা নিয়ে সাকিব বলেন, ‘আমি খুবই রোমাঞ্চিত। চেষ্টা থাকবে আমার কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করার। ঢাকার সাথেও ৩ বছর খুব ভালো কাটিয়েছি।’

রংপুর দলের বিদেশি ক্রিকেটার ও কোচ টম মুডির সাথে কাজ করার প্রসঙ্গে সাকিব বলেন, ‘এখানেও টম আছে, ওনার সাথে কাজ করার অভিজ্ঞতটা দারুণ। হায়দরাবাদে আমি দুই বছর একসাথে কাজ করেছি। গেম প্ল্যানের কাজটা উনিই পালন করবে। আমার কাজটা থাকবে মাঠে। যদি আমি অধিনায়ক থাকি তাহলে অন্যদের থেকে সেরাটা বের করে আনার চেষ্টা করবো। এত বছর ধরে খেলেছি, কমবেশি সবার সাথেই পরিচয় আছে আমার।’

বিপিএলে সাকিবের যাত্রাটা শুরু হয়েছিলো নিজ জেলা খুলনার প্রাক্তন ফ্র্যাঞ্চাইজি খুলনা রয়েল বেঙ্গলসের হয়ে। পরের মৌসুমেই (২০১৩) আবার টুর্নামেন্টের আরেক প্রাক্তন ফ্র্যাঞ্চাইজি ঢাকা গ্ল্যাডিয়েটরসের জার্সিতে মাঠে নেমেছিলেন। ২০১৫ সালের বিপিএলে আবারো দল পরিবর্তন হয় তার, সেবার খেলেন রংপুর রাইডার্সের হয়ে।

২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ঢাকা ডায়নামাইটসের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন সাকিব। আইকন ক্রিকেটার হিসেবে খেলেছেন দলটিতে। ডায়নামাইটসের অধিনায়ক হিসেবে শিরোপাও জিতেয়েছেন ফ্র্যাঞ্চাইজিটিকে।

সম্পাদনা : এল আর বাদল/আক্তারুজ্জামান

  • সর্বশেষ