শিরোনাম
◈ সারা দেশের স্কুলগুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তাভাবনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে আজ সিঙ্গাপু‌রের বিরু‌দ্ধে লড়বে বাংলাদেশ  ◈ দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও, ভরি এখন ৫ হাজার ৭১৫ টাকা ◈ ‌পিএসএল এ  বল টেম্পারিং কাণ্ডে কঠোর শাস্তির মুখে ফখর জামান! ◈ মধ্যপ্রাচ্যে হাজার হাজার এয়ারবর্ন সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন ◈ দলকে শক্তিশালী করতে মনোযোগ বিএনপির, চলতি বছরই হবে কাউন্সিল ◈ দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল, আজকের বাজার মূল্য যা জানাগেল ◈ মিত্রহীন হয়ে পড়েছেন ট্রাম্প, ডাকে সারা দিচ্ছে না যুক্তরাজ্যসহ কোনো দেশ ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের জন্য দল ঘোষণা করলো নিউজিল্যান্ড ◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল

প্রকাশিত : ১৯ জুলাই, ২০১৯, ০৭:২৭ সকাল
আপডেট : ১৯ জুলাই, ২০১৯, ০৭:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৬২৬৩ নম্বরে ফোন করলে বিনামূলে পাওয়া যাচ্ছে অ্যাম্বুলেন্সসহ ৫টি জরুরি স্বাস্থ্য সেবা

নুর নাহার : চার বছরে ৪০ লাখ মানুষ স্বাস্থ্যসেবা পেয়েছেন মোবাইল ফোন ব্যবহার করে। স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বাতায়নে হেল্প লাইনে মিলছে এই সেবা। চিকিৎসকের পরামর্শ পেতে দিতে হয় না কোনো ফি। ২৪ ঘণ্টাই পাওয়া যাচ্ছে অ্যাম্বুলেন্সসহ ৫টি জরুরি স্বাস্থ্য সেবা। সেবা নিতে ফোন করতে হবে ১৬২৬৩ নম্বরে। ইনডিপেনডেন্ট টিভি ১০:০০

দেশের যে কোনো প্রান্তের মানুষকে জরুরি স্বাস্থ্য সেবার আওতায় আনতে ২০১৫ সালে সেপ্টেম্বরে চালু হয় স্বাস্থ্য বাতায়ন।

দিনে ৪-৫ হাজার সেবা গ্রহিতা এই নম্বরে সেবা নেন। ডেঙ্গু ভাইরাসে সংক্রমণ বাড়ার কারণে বেড়েছে সেবা গ্রহিতার হার।

স্বাস্থ্য বাতায়নের চিকিৎসক ডা. দিল আফরোজ বলেন, ফোনে রোগীর কথা শুনে বা লক্ষণগুলো জেনে যদি মনে হয় যে চিকিৎসা দেয়া সম্ভব তাহলেই এখান থেকে চিকিৎসা সেবা দেয়া হয়।

বর্তমানে স্বাস্থ্য বাতায়নে ২৪ ঘণ্টা চিকিৎসা পরামর্শ, সরকারি হাসপাতালের তথ্য ও অ্যাম্বুলেসহ ৫ ধরণের সেবা মিলছে। সেবা গ্রহিতাদের মধ্যে সবচেয়ে বেশি নিয়েছেন চিকিৎসকদের পরামর্শ। এছাড়া ১২ ভাগ তথ্যসেবা এবং ১.৫ ভাগ নিয়েছেন অ্যাম্বুলেন্স সেবা।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ড. সমীর কান্তি সরকার বলেন, অল্প খরচে নিবন্ধিত চিকিৎসকের সেবা পাওয়া এবং অ্যাম্বুলেন্সসহ দ্রুত সময়ে যে সমস্ত জায়গায় সঠিক চিকিৎসা পাওয়ার সুযোগ রয়েছে সেখানে পৌঁছা সব ধরণের সেবা প্রদান করা হয়।

ডা. আবুল কালাম আজাদ বলেন, একজন এমবিবিএস ডাক্টার থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিবেন অবশ্যই তা গ্রহণ করা উচিত।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে ১০ হাজার জনে মাত্র ৪ জন চিকিৎসক আছেন। তাই এই সেবার পরিসর ও মান বাড়ানো হবে।

স্বাস্থ্যবিভাগ জানান কোয়াক, ওষুধের দোকানদার কিংবা ভুয়া ডাক্টারের কাছে না গিয়ে ১৬২৬৩ নম্বরে ফোন দিলে পাওয়া যাবে এমবিবিএস ডাক্তারের চিকিৎসা পরামর্শ ও স্বাস্থ্য সেবা। সম্পদনা : রেজাউল আহ্সান

  • সর্বশেষ
  • জনপ্রিয়