শিরোনাম
◈ প্রোটিয়াদের কাছে বিধ্বস্ত, এখন সমীকরণের জালে ভারত ◈ শিক্ষকের আচরণ পাচ্ছি না, আপনারা জাতিকে কী দেবেন: শিক্ষামন্ত্রীর এক প্রশ্নে নাজেহাল শিক্ষক নেতারা! (ভিডিও) ◈ ৩০ বিলিয়ন ডলার ঋণ শোধে বড় চ্যালেঞ্জে সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে আলোচনায় যারা ◈ সংরক্ষিত আসনে সংসদে যেতে চান রাজপথে দীর্ঘ আন্দোলন ওটকশোর বিএনপি নেত্রীরা ◈ নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে : মির্জা ফখরুল (ভিডিও) ◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৯, ০৭:০৩ সকাল
আপডেট : ১৮ জুলাই, ২০১৯, ০৭:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিফাত হত্যাকাণ্ডে মিন্নি জড়িত, জানালেন তদন্ত কর্মকতা

মুরাদ হাসান : বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যার ঘটনায় নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি জড়িত ছিলেন বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা বরগুনা সদর থানার ওসি (তদন্ত) মো. হুমায়ুন কবীর।

তিনি বুধবার রাত ১০ টার দিকে জানান, এ হত্যাকাণ্ডের পরিকল্পনায় নয়ন বন্ড ও রিফাত ফরায়জীর সঙ্গে মিন্নিও জড়িত ছিলেন।
ঘটনার আগের দিন মিন্নি নয়ন বন্ডদের বাড়িতে গিয়ে রিফাত হত্যার পরিকল্পনা করে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির।
রিফাত শরীফ হত্যা মামলার মামলার প্রধান সাক্ষী মিন্নি। গতকাল বুধবার তার ৫ দিনের রিমান্ডে মঞ্জুর করে বরগুনার জুডিশিয়াল আদালত। মঙ্গলবার রাত ৯ টার দিকে তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে ওইদিন সকাল সাড়ে ১০ টার দিকে মিন্নিকে নিজ বাড়ি থেকে জিজ্ঞাসাদের জন্য পুলিশ লাইনে নিয়ে যায় মহিলা পুলিশের একটি দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়