শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে, দিল্লি সফরে বার্তা নিয়ে ফিরছেন ত্রিবেদী ◈ প্রযোজক সমিতির নির্বাচন ঘিরে প্রশ্ন তুললেন আরশাদ আদনান: ‘আগে সিনেমা, তারপর নেতৃত্ব’ ◈ রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির প্রার্থী ঘোষণা ঘিরে জল্পনা, নীরব কৌশলে শীর্ষ পর্যায়ে তৎপরতা ◈ মুক্তিযুদ্ধের প্রকৃত বীরদের তালিকা তৈরিতে নতুন উদ্যোগ সরকারের ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা ◈ তিন কারণে দেশে বেড়েছে লোডশেডিং ◈ শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ ◈ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হলেও নাম ঘোষণা কাল ◈ বালু থেকে চিপ শিল্পের পথে বাংলাদেশ : ৮ নদীর বালুতে সেমিকন্ডাক্টরের সম্ভাবনা, সংগ্রহ করা হয়েছে ৬৬০০ নমুনা ◈ ২০০ কি.মি.র ভোগান্তি শেষ: যমুনায় ২ নদীবন্দরে বদলে যাচ্ছে উত্তরবঙ্গের অর্থনীতি

প্রকাশিত : ১৩ জুলাই, ২০১৯, ০৭:১৯ সকাল
আপডেট : ১৩ জুলাই, ২০১৯, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ডের বিধানের দাবি রওশন এরশাদের

আবদুল অদুদ : ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ডের বিধান করার দাবি জানিয়েছেন জাতীয় সংসদে বিরোধী দলের উপনেতা বেগম রওশন এরশাদ। তিনি আজ একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী ভাষণে এ দাবি জানান। -বাসস

রওশন এরশাদ বলেন, ‘শিশু ধর্ষণ করে মেরে ফেলা হচ্ছে। এটা মহামারি আকার ধারণ করেছে। বাংলাদেশ একটি মুসলিম দেশ, স্কুল, কলেজ ও মাদ্রাসা কোথাও শিশুরা নিরাপদ নয়। নুসরাতের মতো মেয়েদের যদি জীবন দিতে হয়, তাহলে এটা জাতির জন্য লজ্জার ব্যাপার। ইদানিং এ অবস্থার সৃষ্টি হয়েছে। আগে এই পরিস্থিতি ছিলো না। এ ধরনের অপরাধের সাথে জড়িতদের সরাসরি মৃত্যুদন্ড দিতে হবে। আমরা আমাদের শিশুদের সুরক্ষিত রাখতে চাই।’

তিনি আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, এই সমস্যাগুলোকে ঝুলিয়ে না রেখে দ্রুত এ সব বিচার সম্পন্ন করতে হবে। সম্পাদনা : আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়