শিরোনাম
◈ জাতিসংঘ অধিবেশনে যে বার্তা দেবেন প্রধানমন্ত্রী, জানালেন মাহদী আমিন ◈ মানুষ বনাম রোবটের প্রথম মুখোমুখি লড়াই, শেষ পর্যন্ত জিতল কে দেখুন ভিডিও ◈ স্বল্প ট্রিপ, সীমিত রুট ও প্রচারের ঘাটতিতে যাত্রী পাচ্ছে না পিংক বাস, প্রতিদিন ৫০–৬০ হাজার টাকা লোকসান বিআরটিসির ◈ মধ্যপ্রাচ্যের জ্বালানি সংকট মোকাবিলায় লড়ছেন বাংলাদেশের এক তৈরি পোশাক কারখানা! ◈ জাতিসংঘে ড. খলিলুর রহমানের আহ্বান: বৈশ্বিক সংকট সমাধানে মানুষ, যুবসমাজ ও প্রযুক্তিকে কাজে লাগাতে হবে ◈ জাতিসংঘ অধিবেশনে তারেক রহমানের ব্যস্ত সফর, ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী ◈ দুর্গাপূজায় সরকারি ছুটি ২ দিন, কারা পাবেন আর কারা পাবেন না ◈ এশিয়ান গেমস নারী ক্রিকে‌টে পদকহীন বাংলাদেশ, ব্রোঞ্জ জিতল পাকিস্তান ◈ নেশনস লিগ শুরুর আগেই বড় ধাক্কা ইংল্যান্ডের, চোটে ছিটকে পাঁচ তারকা ◈ ক্রিকেটের পর রাজনীতির মাঠে শামি? জয়ন্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাতে জোর জল্পনা

প্রকাশিত : ১৩ জুলাই, ২০১৯, ০১:০২ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০১৯, ০১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডলারই একমাত্র আসল ‘কারেন্সি’ বললেন ট্রাম্প

রাশিদ রিয়াজ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিজিটাল মুদ্রা বিটকয়েন বা ফেসবুকের মুদ্রা লিবার’র ব্যাপারে ব্যাংকিং আইন চেয়ে বলেছেন ডলারই একমাত্র নির্ভরযোগ্য মুদ্রা। ট্রাম্প বলেন, ক্রিপ্টোকারেন্সি হিসেবে বিটকয়েন অবৈধ কার্যক্রমকে উৎসাহিত করবে। এছাড়া ডলারের বিপরীতে বিকল্প মুদ্রা লেনদেন ব্যবস্থাপনার তীব্র সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এসব লেনদেন নির্ভরযোগ্য নয় বা এর স্থায়ী খুব সামান্য। হোয়াইট হাউজে অনুষ্ঠিত মিডিয়া সামিটে ট্রাম্প একথা বলেন। আরটি

ট্রাম্প বলেন, আমি বিটকয়েন বা অন্য কোনো ক্রিপ্টোকারেন্সির ভক্ত নই। এগুলো কোনো সত্যিকারের মুদ্রা নয়। বাতাসের ওপর ভর করে এসব লেনদেন ব্যবস্থা খুবই গোলমেলে অবস্থায় ঝুলে আছে। অবৈধ ব্যবস্থাপনায় এধরনের লেনদেন ব্যবস্থা অবৈধ কার্যক্রমকে উৎসাহিত দেয়, মাদক পাচারেও সাহায্য করে। ট্রাম্প ফেসবুকের মুদ্রা লিবরাকে ‘ভাচুয়াল কারেন্সি’ বা অদৃশ্য মুদ্রা বলেও অভিহিত করেন। তিনি বলেন, ফেসবুক বা অন্য কোনো কোম্পানি যদি ব্যাংক হতে চায় তাহলে তাদের অবশ্যই ব্যাংকিং আইনের মধ্যে আসতে হবে। যা অন্যান্য ব্যাংক মেনে চলে।

ট্রাম্প মার্কিন ডলারকে অত্যন্ত শক্তিশালী উল্লেখ করে বলেন, চিরদিন এটি শক্তিশালী থাকবে। আন্তর্জাতিক অর্থনৈতিক লেনদেনে আস্থা ও নির্ভরতার প্রতীক এটি। অন্যদেশের মুদ্রার ওপর এটি প্রভাব বিস্তারকারী একটি মুদ্রা হিসেবে যে কোনো স্থানে তা চিরস্থায়ী। একেই বলে ইউনাইটেড স্টেটস ডলার!

  • সর্বশেষ