শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান যেসব সুবিধা ◈ সরকারি সিদ্ধান্ত ছাড়া বাসভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ ◈ তেলের দাম বাড়ানোর পরেও ফিলিং স্টেশনে কমেনি গাড়ির লাইন ◈ ১৮ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ◈ ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ◈ ব্রাইট‌নের কা‌ছে হে‌রে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে খেলার স্বপ্ন শেষ চেল‌সির ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা, সু‌যোগ পে‌লেন সাকলাইন ও রিপন ◈ পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা দুবাইতে আ‌য়োজন কর‌তে চান পি‌সি‌বি চেয়ারম‌্যান ◈ বিদ্যুৎ সরবরাহ বাড়াতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর: বিদ্যুৎকেন্দ্র বন্ধ নয়, টাকা লাগলে সরকার দেবে ◈ ইউরোভিশনে ইসরাইল থাকায় বয়কটের ডাক ১,০০০ শিল্পীর

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৯, ১০:০০ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০১৯, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্মৃতিঘেরা সেই ফ্ল্যাট-ই কিনে নিলেন কার্তিক!

মুসফিরাহ হাবীব : দীর্ঘদিন সংগ্রাম করেছেন তিনি। অডিশন দিয়ে ট্রেনে করে ফেরার জন্য ভাড়া দেওয়ারও টাকা ছিল না তার। একটি বাড়িতে ‘পেয়িং গেস্ট’ হয়ে বলিউডে প্রতিষ্ঠা পাওয়ার জন্য লড়েছিলেন কার্তিক আরিয়ান। আজ সে বাড়িটিই কিনে নিয়েছেন তিনি।

‘সনু কে টিটু কি সুইটি’ আর ‘লুকা ছুপি’ এ দুটি ছবিই বদলে দিয়েছে কার্তিকের জীবনের সব হিসাব-নিকাশ। সাফল্যে বদলে গেছে তার আগের সব ধূসর দিন। মুম্বাইয়ের ইয়ারি রোডে এক বহুতলে ৪৬০ স্কয়ার ফুটের এ ফ্ল্যাট কিনেছেন অভিনেতা। যার আনুমানিক দাম প্রায় ১ কোটি ৬০ লাখ রূপি।

কয়েকদিন আগে এক সাক্ষাতকারে মুম্বাইয়ে নিজের সেই সংগ্রামের সময়ের ঘটনা শেয়ার করেছিলেন কার্তিক। বলেছিলেন--যখন প্রথম মুম্বাইতে এসেছিলাম আমার থাকার কোনও জায়গা ছিল না। হোস্টেলে থাকতাম। একটা ফ্ল্যাট ১১ জনের সঙ্গে শেয়ার করতাম। আমি গ্বালিয়রে থাকতাম। সেখানে অত খরচ ছিল না। কিন্তু মুম্বাই সত্যিই এক্সপেনসিভ। সেখান থেকে সিনে ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠা করার লড়াইটা সহজ ছিল না।

সম্পাদনা : মিঠুন রাকসাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়