শিরোনাম
◈ ছোট বেলায় স্পেনের বয়স‌ভি‌ত্তিক দ‌লে খেলার প্রস্তাব পেয়েছিলেন মেসি ◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ◈ আফগানিস্তানে অতর্কিত হামলা, প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাকিস্তানের ◈ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ১৮০ দিনের পরিকল্পনা: রমজানে সরকারের সক্ষমতার পরীক্ষা

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৯, ১১:৩৪ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০১৯, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিভিন্ন দেশে ৮৮৪৮ বাংলাদেশি কারাবন্দি জানালেন পররাষ্ট্রমন্ত্রী

মাজহারুল ইসলাম : বিশ্বের বিভিন্ন দেশের জেলে বা ডিটেনশন সেন্টারে ৮৮৪৮ জন বাংলাদেশি আটক রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।  বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নত্তোরকালে তিনি এই তথ্য জানান। দেশ রূপান্তর

পররাষ্ট্রমন্ত্রী জানান, অন্তত ৪৪ টি দেশে এসব বাংলাদেশি আটক আছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আটক রয়েছে ভারতে। দেশটিতে আটক আছেন ২ হাজার ৪৯ জন। যার বড় অংশ ২ হাজার ৩১ জন কলকাতায় বাকি ১৮ জন আগরতলায়।

এছাড়া অন্যান্য দেশের মধ্যে আবুধাবিতে ১ হাজার ১৫৬ জন, বাহারাইনে ৬৯৩ জন, মালয়েশিয়ায় ৫৭২ জন, সৌদি আরবে ৭৬৮ জন, ওমানে ৪৪২ জন, কুয়েতে ৩১৬ জন, তুরস্কে ৩২৭ জন আটক আছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশি কারাগারে আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব। পররাষ্ট্র মন্ত্রণালয় দূতাবাসের সাহায্যে রুটিন মাফিক এ কাজ করে আসছে।

সম্প্রতি ইন্দোনেশিয়া, তিউনেশিয়া, লিবিয়া ও ভানুয়াতু থেকে আটকে পড়া অনেক বাংলাদেশি দূতবাসের প্রচেষ্টায় ফিরে এসেছেন। অনেকেই আসার প্রক্রিয়ায় আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়