শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৯, ০৯:০৭ সকাল
আপডেট : ১২ জুলাই, ২০১৯, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীমঙ্গলে কাত হয়ে গেলো উপবনের এসি কোচ, ধাক্কা দিয়ে ঠিক করা চেষ্টা (ভিডিও)

ওয়ালি উল্লাহ সিরাজ : ঢাকাগামী উপবন এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশনে থামানোর পর তাপানুকূল কোচটি অনেকাংশ বাম দিকে ঝুকে যায়। ফেসবুকে বাংলাদেশ রেলওয়ে ফ্যান গ্রুপে রাজন কায়েস একটি ভিডিও ও কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে কাত হয়ে যাওয়া এসি কোচটিকে ঠেলা ধাক্কা দিয়ে ঠিক করার চেষ্টা করা হচ্ছে।

রাজন কায়েস লিখেছেন, ঢাকাগামী উপবন এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশনে থামানোর পর তাপানুকূল কোচটি অনেকাংশ বাম দিকে ঝুকে থাকতে দেখা যায়। ঠেলা ধাক্কা দিয়ে ঠিক করার চেষ্টা করা হচ্ছে (ঠেলা ধাক্কা দিয়ে যে ট্রেন ঠিক করা যায় তা জানা ছিল না)। আল্লাহই ভালো জানেন সামনে কি হতে যাচ্ছে।

রাজন কায়েস তার নিজের স্টাটাসের নিজে একটি কমেন্টে লিখেছেন, সমস্যা নিয়েই ট্রেনটি চালানোর সিদ্ধান্ত নিয়েছেন আমাদের রেলওয়ে স্টাফরা। আল্লাহই ভালো জানেন কি আছে সামনে। সবাই দোয়া করবেন, সহি সালামতে যেন ট্রেনটি ঢাকা পৌঁছায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়