শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৯, ০৮:৩৯ সকাল
আপডেট : ১২ জুলাই, ২০১৯, ০৮:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিন্নরূপে হিমে-মৌ

ডেস্ক রিপোর্ট : অভিনেত্রী-নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। যাকে বলা হয় মডেলদের আইকন। অন্যদিকে হিমে হাফিজ বিজ্ঞাপন ও নাটকের একজন জনপ্রিয় মুখ। এবার এই দুজনে একটি মিউজিক ভিডিও কমার্শিয়ালে ভিন্ন আঙ্গিকে হাজির হয়েছেন। বাংলাদেশ প্রতিদিন

যেখানে মিউজিক ভিডিও আকারে একটি পণ্যকে উপস্থাপন করা হয়। শাহরিয়ার পলকের নির্দেশনায় এই কমার্শিয়ালে মৌকে দেখা যাবে ছয়টি রূপে। গল্পে হিমে হাফিজ একজন ক্রেতা। আর মৌ হচ্ছেন পণ্যটির উপস্থাপনকারী। হিমে বলেন, ‘মৌ আপা অসাধারণ একজন মানুষ। তার সঙ্গে কাজ করাটা একটা দারুণ অনুভূতির।’ এদিকে মৌ অভিনেতা সজলের সঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন। এবার একেবারে স্বামী ও স্ত্রীর ভূমিকায় দেখা যাবে তাদের। এর নাম ‘আয়নার গল্প’। নির্মাণ করেছেন অঞ্জন আইচ। একটি অভিশপ্ত আয়নাকে ঘিরে নাটকের গল্প।

  • সর্বশেষ
  • জনপ্রিয়