শিরোনাম
◈ শিক্ষক নিয়োগে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ◈ বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর চোখ বেঁধে গুলি, পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলার সাক্ষ্য ট্রাইব্যুনালে ◈ কম্পিউটারের ঝুপড়ি ঘরেই কোটি গ্রাহকের তথ্য! এনআইডি থেকে কললিস্ট সবই পাওয়া যায় সালামের কাছে (ভিডিও) ◈ মাহদী আমিন-দীনেশ ত্রিবেদীর বৈঠক, শিক্ষা-প্রযুক্তিতে সহযোগিতা নিয়ে আলোচনা ◈ সংসদের প্রতি মিনিটে ব্যয় ৩ লাখ ৫৬ হাজার, ৬০ দিনে ৭০৩ কোটি ◈ ভুয়া গ্রামীন লোনের ভয়ংকর ফাঁদ, প্রতারণায় অভিযুক্ত মাহিনের বিলাসী জীবন!(ভিডিও) ◈ দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী ◈ পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল, পদোন্নতি পেলেন ৩ ডিআইজি ◈ পারদ নিষিদ্ধের এক যুগ পরও অ্যামাজন-টেমুতে বিক্রি হচ্ছে বিষাক্ত ত্বক ফর্সাকারী ক্রিম

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৯, ০৭:২৪ সকাল
আপডেট : ১২ জুলাই, ২০১৯, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নৌকার বিপক্ষে যাওয়া এমপিদের শেখ হাসিনার হুঁশিয়ারি

বাশার নূরু : জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী হয়ে যেসব সংসদ সদস্য (এমপি) স্থানীয় সরকার নির্বাচনে নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছেন, তাদের বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমপিদের উদ্দেশে তিনি বলেছেন, যারা নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে বিজয়ী হয়েছে তারা এখন নিজ নিজ এলাকায় নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছে, এটা তো আমাদের দেখতেই হবে। আগামীতে তাদের আর মনোনয়ন দেওয়া হবে না।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে আওয়ামী লীগ সংসদীয় দলের সভায় এই নির্দেশনা দেন তিনি। বৈঠকে সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ, এ কে এম শামীম ওসমান, ফজলে নূর তাপস, আতিউর রহমান আতিক, মমতাজ বেগম, মুন্নজান সুফিয়ান বক্তব্য দেন।

বৈঠক শেষে আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। বৈঠকে আওয়ামী লীগ প্রধান এমপিদের শৃঙ্খলা রক্ষার নির্দেশ দেন। তাদের তিনি বলেন, ‘আরও শিথিল হতে হবে। প্রত্যেক এমপি নিজ নিজ এলাকায় আরো বেশি মনযোগী হতে হবে।’
দলের মধ্যে যেসব এমপি শৃঙ্খলা ভঙ্গ করছে, তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার ইঙ্গিত দেন দলীয় প্রধান। বলেন, সবাই নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে এমপি হয়েছে, এখন স্থানীয় সরকার নির্বাচনে সেই নৌকার প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়েছে। তাদের বিষয়টা তো আমাদের দেখতেই হয়। আগামী নির্বাচনে তাদের আর মনোনয়ন দেওয়া হবে না। বিষয়টি শুক্রবার (১২ জুলাই) দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এছাড়া যেসব মন্ত্রী এখনো ন্যাম ভবনের ফ্ল্যাট ছাড়েননি, তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ন্যাম ভবনের প্রতি এতই যদি দরদ থাকে তাহলে মন্ত্রিপাড়ার বাসা ছেড়ে ন্যাম ভবনে ওঠেন। এখানে গাড়ি চালক, পিয়নদের জন্য না।

  • সর্বশেষ