শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৯, ০৩:২৪ রাত
আপডেট : ১২ জুলাই, ২০১৯, ০৩:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরাট কোহলির ব্রাজিলিয়ান প্রেমিকা এখন অন্যের দখলে!

স্পোর্টস ডেস্ক : ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির প্রেমিকা ছিলেন ইসাবেল লেইতি। তবে এখন নাকি বিশেষ বান্ধবী। তুমুল জনপ্রিয় তেলুগু ছবি ‘অর্জুন রেড্ডির নায়ক বিজয়। ‘অর্জুন রেড্ডি’-র অনুকরণেই তৈরি হিন্দি ছবি ‘কবীর সিং’ ৩০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছে ইতোমধ্যেই।

বিজয়-ইসাবেল জুটির পরবর্তী ছবির মুক্তি আসন্ন। ক্রান্তি মাধবের পরিচালনায় নতুন এই ছবির নাম অবশ্য এখনও ঠিক হয়নি। ছবিতে বিজয়-ইসাবেল স্বামী-স্ত্রী। ইনস্টাগ্রামে দু’জনের ক্লোজ ছবি পোস্ট করেছেন ইসাবেল। তা দেখে গুঞ্জন ছড়িয়ে পড়তে দেরি হয়নি।

তেলুগু ও হিন্দি দুই ভাষাতেই কিছু ছবি করে ফেলা ইসাবেল ম‚লত ভারতীয় নন। জন্ম ব্রাজিলের জোয়াও পেসোয়া-য়। বলিউডে আত্মপ্রকাশ ২০১২ সালে। ‘তলাশ’-এ ছোট্ট ভ‚মিকায় দেখা গিয়েছিল তাকে।

‘সিক্সটিন’, ‘পুরানি জিন্স’-এর মতো ছবি দিয়ে এগোতে থাকে ইসাবেলার ফিল্মি ক্যারিয়ার। সেই সঙ্গে রঙিন হতে থাকে ব্যক্তিগত জীবনও। বিভিন্ন সময়ে একাধিক পুরুষের সঙ্গে তার নাম জড়িয়েছে। তাদের মধ্যে অন্যতম ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

এক সাক্ষাৎকারে ইসাবেলা দাবি করেছিলেন, তিনি দু’বছর প্রেম করেছেন বিরাটকে। বলিউডি গুঞ্জন, এক শিল্পপতির দেওয়া ফিল্মি পার্টিতে আলাপ বিরাট-ইসাবেলের। তখন তিনি ‘সিক্সটিন’ ছবির শুটিং-এ ব্যস্ত। তার মাঝেই প্রেমের স‚ত্রপাত। ২০১৩-র নভেম্বরে ছুটি কাটাতে বিরাট-ইসাবেল নাকি গিয়েছিলেন সিঙ্গাপুরে। এর মাঝেই বিরাটের জীবনে আনুশকার আগমন। ফলে ইসাবেলের সঙ্গে প্রেম শেষ হয়ে যায় কোহলির।

এরপরেও ইসাবেলার জীবনে মোস্ট এলিজেবল ব্যাচেলরের অভাব হয়নি। সিদ্ধার্থ মলহোত্রাও ছিলেন তার সাময়িক প্রেমিক। রেস্তোরাঁ, পার্টিসহ বিভিন্ন জায়গায় দু’জনকে এক সঙ্গে দেখা গিয়েছে বহুবার। এখন ইসাবেল আর বিজয়কে নিয়ে গুঞ্জন তুঙ্গে। যদিও দু’জনের কেউই স্বীকার করেননি সম্পর্ক। এখন ফ্রান্সে শুটিংয়ে ব্যস্ত দু’জনেই। আর এদিকে থেমে নেই প্রেমের গুঞ্জন।

  • সর্বশেষ