শিরোনাম
◈ ডিসেম্বরে শীতকালীন অবকাশে লম্বা ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা ◈ চট্টগ্রামে ঢাকাগামী ট্রেনের বগিতে আগুন, যাত্রী না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গেল ◈ গ্যাস সংকট মোকাবিলায় ৭ কূপ খনন করছে সরকার, মার্চের মধ্যে দৈনিক সরবরাহ বাড়তে পারে ৯১ মিলিয়ন ঘনফুট ◈ পাইপলাইন মেরামতে দক্ষিণ কেরানীগঞ্জ-জিনজিরাসহ ৭ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ◈ তূর্যের মৃত্যুতে শোক রাশেদ খাঁনের, শারমিনের প্যারোলে মুক্তিতে সরকারের বাধা ছিল না ◈ পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের চার বাড়িতে হামলা-আগুন ◈ সোমালিয়া উপকূলে মাঝ সমুদ্রে বাণিজ্যিক জাহাজে জলদস্যুদের সশস্ত্র হামলা, নিরাপদ কক্ষে নাবিকরা ◈ রাজধানীতে এক রাতে তিন বাসে আগুন, মিরপুরের দুই স্থান ও দৈনিক বাংলা মোড়ে অগ্নিসংযোগ ◈ মোল্লাহাটে আবুল খায়ের সেতুতে আওয়ামী লীগ-বিএনপি মুখোমুখি, ধাওয়া-পাল্টা ধাওয়া; পুলিশের ফাঁকা গুলি ◈ কুমিল্লার চৌদ্দগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, মহাসড়কে যান চলাচল বন্ধ (ভিডিও)

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৯, ০১:৫৪ রাত
আপডেট : ১২ জুলাই, ২০১৯, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তি পেলেন বিএনপির হাবিবুন নবী খান সোহেল

শাহানুজজামান টিটু : বিএনপি'র যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে মুক্তি পেয়েছেন। প্রায় দশ মাস কারাভোগের পর তিনি বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

হাবিবুন নবী খান সোহেল বিএনপির যুগ্ম মহাসচিব পদেও দায়িত্ব পালন করছেন। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গুলশান থেকে গ্রেফতার হয়েছিলেন এই নেতা।

শায়রুল কবির খান বলেন, গত কয়েক বছরে দফা-দফায় আটক হয়েছেন হাবিবুন নবী খান সোহেল। মুক্তির পর তিনি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এর আগে গত বছরের ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশান ২ নম্বর গোলচত্বর এলাকা থেকে হাবিবুন নবী খান সোহেলকে আটক করা হয়। এরপর দীর্ঘ ১০ মাস কারাভোগ করে আজ বিএনপির এ নেতা কারাগার থেকে মুক্তি পেলেন।

এর আগে গত বছরের ৫ ফেব্রুয়ারি হাবিবুন নবী খান সোহেলকে তুলে নেওয়ার অভিযোগ করে বিএনপি। পরে তাঁর মেয়ে জানান, তিনি নিরাপদ আছেন। এরপর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি হাবিবুন নবী খান সোহেল। সবশেষ খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর তাঁর মুক্তির দাবিতে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করেন সোহেল।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধন চলাকালে সোহেলকে আটকের চেষ্টা করে গোয়েন্দা পুলিশ। তবে সবার চোখে ধুলো দিয়ে পালিয়ে যান তিনি। এরপর আর জনসমক্ষে তাঁকে দেখা যায়নি। সব শেষ গত বছরের ১ সেপ্টেম্বর নয়াপল্টনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভায় তিনি বক্তব্য দেন। এরপর আবার চলে যান আত্মগোপনে। এর ১৭ দিন পর পুলিশের হাতে আটক হন তিনি।

  • সর্বশেষ