শিরোনাম
◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৯, ০১:১৩ রাত
আপডেট : ১২ জুলাই, ২০১৯, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধোনির আউটের শোকে হার্ট অ্যাটাকে ভারতীয় সমর্থকের মৃত্যু

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের প্রথম সেমিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮ রানে হারতে হয় ভারতকে। ম্যাচের শেষে উইকেটকিপার ব্যাটসম্যান ধোনি এসে লড়তে থাকলেও শেষ পর্যন্ত দলকে জিতাতে পারেননি তিনি। রান আউটে সব আশা ধূলিস্যাৎ হয়ে যায় ভারতীয়দের। আর সেই শোক সইতে না পেরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক ভারতীয় সমর্থকের মৃত্যু ঘটে।

এর আগে বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ে পাকিস্তানের কাছে হেরে যাওয়ার পর চাঁদপুরের এক কিশোর সমর্থক আত্মহত্যা করেছিলেন। এবার আত্মহত্যার মত বিষয় না ঘটলেও আবেগপ্রবণ সমর্থন হার্ট অ্যাটাকের শিকার হয়েই বিদায় জানিয়েছেন পৃথিবীকে। ভারতের শ্রীকান্ত মাইতি নামের ৩৩ বছর বয়সী ঐ ক্রিকেট ভক্ত নিজের দোকানে বসে মুঠোফোনে সরাসরি ম্যাচ দেখছিলেন। মার্টিন গাপটিলের দুর্দান্ত থ্রোতে ধোনি আউট হওয়ার পর তিনি হার্ট অ্যাটাকে মেঝেতে লুটিয়ে পড়েন।

চিৎকার শুনে পার্শ্ববর্তী দোকানিরা দ্রæত ছুটে গেলে দেখতে পান, অচেতনভাবে শ্রীকান্ত মাটিতে পড়ে আছেন। এরপর পার্শ্ববর্তী খানাকুল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শ্রীকান্তের পার্শ্ববর্তী মিষ্টি দোকানের এক মালিক বলেন, ‘একটা চিৎকার শুনে আমরা ওর দোকানে ছুটে যাই। গিয়ে দেখিতে সে মেঝেতে অচেতন হয়ে পড়ে আছে। দ্রæত আমরা তাকে খানাকুল হাসপাতালে নিয়ে যাই। সেখানেই ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।’

শ্রীকান্ত পেশায় ছিলেন একজন ব্যবসায়ী। নিজের সাইকেলের দোকানে বসেই তিনি ঢলে পড়েন মৃত্যুর কোলে। তার মৃত্যুতে ভারতের সমর্থকদের মনে লেগেছে শোকের ছোঁয়া।

  • সর্বশেষ