শিরোনাম
◈ মহাসড়কে গরুর হাট নয়, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ নির্দেশনা ◈ সীমান্তে কাঁটাতারের ঘোষণা শুভেন্দুর, ঢাকার জবাব: ‘বাংলাদেশ ভয় পায় না’ ◈ সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই মনিটরিং, এক সপ্তাহে ৩ শতাধিক মামলা ◈ যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে বাংলা‌দে‌শের জনশক্তি রপ্তানি অর্ধেক কমে গেছে, বিকল্প বাজার কতদূর? ◈ ইরানের জবাবে কী আছে, ট্রাম্প কেন ক্ষুব্ধ—তেহরানের পাল্টা প্রস্তাবে নতুন উত্তেজনা ◈ আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম! ◈ দর বাড়ার পর নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত? ◈ পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি ◈ সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যারিস্টার সুমনের জামিন আপিলে বহাল

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৯, ১২:৫৮ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০১৯, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধোনির আউট নিয়ে ব্যাঙ্গ করলো আইসিসিও (ভিডিও)

স্পোর্টস ডেস্ক : টার্মিনেটর সিনেমার সেই বিখ্যাত ডায়লগ, হাসতা লা ভিস্তা, বেবি! এবার সেই ডায়লগ শোনা গেল আইসিসির কাছ থেকে। বেবি-র বদলে বসে গেল ধোনি। অর্থাত, হাসতা লা ভিস্তা, ধোনি! বিশ্বকাপের সেমিফাইনালে নিউ জিল্যান্ডের কাছে ১৮ রানে হেরেছে ভারতীয় দল। টপ-অর্ডার চ‚ড়ান্ত ব্যর্থ হওয়ার পর ইনিংস টেনে নিয়ে যাচ্ছিলেন ধোনি-জাদেজা। কিন্তু শেষ পর্যন্ত দলকে জেতাতে পারলেন না তারা। ধোনি রান-আউট হলেন।

পরে জানা যায়, ধোনির রান-আউটের সময় নিয়মবিরুদ্ধভাবে সার্কেল-এর বাইরে ছয়জন কিইয়ি ফিল্ডার ছিল। অর্থাৎ, আম্পায়িংয়ের ভুল ছিল। কিন্তু ম্যাচ শেষের পর সেসব নিয়ে কোনও উল্লেখ করল না আইসিসি। উল্টে ধোনির আউট নিয়ে মশকরা করল তারা। ধোনির রান-আউটের একটি ভিডিও এডিট করে দেওয়া হল সোশ্যাল মিডিয়ায়। আর নিচে লেখা হল, হাসতা লা ভিস্তা, ধোনি! যার অর্থ- বিদায়, ধোনি। টার্মিনেটর সিনেমার অ্যাকশন সিকোয়েন্স-এর আদলে সেই ভিডিও এডিট করেছে আইসিসি। গাপটিল-এর চোখ থেকে ঠিকরে বেরোচ্ছে লাল রশ্মি। উইকেটের দিকে তাক করে যেন বোমা ছুড়েছেন তিনি। এমনভাবেই সেই ভিডিও এডিট করা হয়েছে।

এমনিতেই ধোনির সেই রান-আউট নিয়ে সমর্থকদের মধ্যে ক্ষোভ রয়েছে। কারণ, সার্কেল-এর বাইরে দাঁড়ানো ছয়জন কিউই ফিল্ডারের ব্যাপারটা ফিল্ড আম্পায়ারদের চোখেই পড়েনি। অনেকেই ধোনির সেই রান-আউট নিয়ে প্রশ্ন তুলেছেন। ধোনি আউট ছিলেন ঠিকই। কিন্তু নিউজিল্যান্ড নিয়ম ভেঙেছে বলে সরব হয়েছিলেন সমর্থকরা। এরই মধ্যে আইসিসির এমন ভিডিও পোস্ট! সূত্র-জিনিউজ

 

https://twitter.com/ICC/status/1149013112605028357

  • সর্বশেষ
  • জনপ্রিয়