শিরোনাম
◈ এক জোনের অটোরিকশা চলবে না অন্য জোনে : আসছে নতুন নীতিমালা, কতটা কার্যকর হবে? ◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ

প্রকাশিত : ০৫ জুলাই, ২০১৯, ১০:২৪ দুপুর
আপডেট : ০৫ জুলাই, ২০১৯, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রামীণফোন-রবির ব্যান্ডউইথ কমানোর নির্দেশ দিয়েছে বিটিআরসি

নুর নাহার : প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকা বকেয়া আদায়ে দেশের বড় দুই মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবির ব্যান্ডউইথ কমিয়ে দিয়েছে বিটিআরসি। ইনডিপেনডেন্ট টিভি ৮:০০

তবে নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্তে দ্বিমত মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের। তারা বলছেন, বিটিআরসির সিদ্ধান্তের প্রভাব পড়বে গ্রাহক সেবায়।

এপ্রিলে গ্রামীণফোনের কাছে ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা এবং রবির ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা বকেয়া পরিশোধ করতে চিঠি পাঠায় বিটিআরসি। তবে, নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া অর্থ পরিশোধ করেনি দেশের বড় দুই মোবাইল ফোন অপারেটর।

এ অবস্থায় গ্রামীণফোন ও রবির ব্যান্ডউইথ কমিয়ে দিতে ৫টি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েকে নির্দেশনা পাঠায় নিয়ন্ত্রক সংস্থাটি। এতে গ্রামীণের ব্যান্ডউইথ ৩০ শতাংশ কমিয়ে ১৪৪ জিবিপিএস এবং রবির ১৫ শতাংশ কমিয়ে ১২৫ জিবিপিএসে সীমিত রাখতে বলা হয়েছে।

মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন বলছে, অপারেটরদের শাস্তির জন্য এই সিদ্ধান্ত নেয়া হলেও তা ভোগান্তি তৈরি করবে গ্রাহক পর্যায়ে। বকেয়া আদায়ে বিকল্প ব্যবস্থা নেয়ার সুযোগ আছে। আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের তাগিদ তাদের।

দেশের মোবাইল ইন্টারনেট গ্রাহক ৯ কোটি ৩১ লাখের ওপরে। এর মধ্যে গ্রামীণফোনের গ্রাহক ৩ কোটি ৭৫ লাখের বেশি এবং রবির ইন্টারনেট গ্রাহক ২ কোটি ৯০ লাখের কাছাকাছি।

সম্পাদনা : জামাল

  • সর্বশেষ