শিরোনাম
◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু

প্রকাশিত : ২৭ জুন, ২০১৯, ১২:৫০ দুপুর
আপডেট : ২৭ জুন, ২০১৯, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভ্যাট এজেন্ট নিয়োগ করতে হবে গুগল-ফেসবুককে

নিউজ ডেস্ক: গুগল-ফেসবুকের মতো প্রতিষ্ঠানকে বাংলাদেশে মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) এজেন্ট নিয়োগ করতে হবে। এজেন্টের মাধ্যমে ভ্যাট নিবন্ধন নিয়ে তাদের ভ্যাট দিতে হবে।প্রথম আলো।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বুধবার এক নির্দেশনায় এ কথা জানিয়েছে। সংস্থাটি বলেছে, আগামী ১ জুলাই থেকে দেশে ভ্যাট আইন কার্যকর হতে যাচ্ছে। এ আইনে অনাবাসিক ব্যক্তি কর্তৃক বেতার, টেলিভিশন ও ইলেকট্রনিক সেবা সরবরাহকারীদের ওপর ভ্যাট ও প্রযোজ্য ক্ষেত্রে সম্পূরক শুল্ক দিতে হবে।

নির্দেশনায় বলা হয়, ভ্যাট আইন অনুযায়ী প্রত্যেক অনাবাসিক ব্যক্তিকে ভ্যাট এজেন্ট নিয়োগ করতে হবে। তাই মূসক নিবন্ধন নেওয়ার জন্য লিখিতভাবে অনুরোধ করতে বলা হয়েছে।

ইলেকট্রনিক সেবাদাতা বলতে নির্দেশনায় ফেসবুক, গুগল, ইউটিউব, ভাইবার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে দেওয়ার মেসেজ, ভয়েস, বিজ্ঞাপন ও অনুরূপ সেবাকে বোঝানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়