শিরোনাম
◈ ব্যালট পেপারসহ ভোটের সামগ্রী নিয়ে সংসদের পথে ইসি ◈ আপনার আয় কোন খাতে? ৭ ধরনের আয় থাকলে রিটার্ন বাধ্যতামূলক ◈ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ◈ নবম পে-স্কেলের গেজেট সেপ্টেম্বরের মাঝামাঝি ◈ ব্রিকসের আগে তারেক রহমানের ভারত সফর নিয়ে ‘তাড়াহুড়ো নয়’: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের বরফ গলাতে তারেক রহমানের ভারত সফর গুরুত্বপূর্ণ: ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদকীয় ◈ আল আহলিকে হারিয়ে বার্সেলোনার জুয়ান গাম্প্যার ট্রফি জয় ◈ প্রস্তুত সংসদ সচিবালয়, আজ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ◈ আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্ট ও সিনিয়র আইনজীবীর উপর নিষেধাজ্ঞা দি‌লেন ডোনাল্ড ট্রাম্প ◈ আবার পা‌কিস্তান ও ভারত গেমে বাংলাদেশ!

প্রকাশিত : ২৬ জুন, ২০১৯, ০৮:২৩ সকাল
আপডেট : ২৬ জুন, ২০১৯, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব স্টিফেনি গ্রিশাম

সালেহ্ বিপ্লব : হোয়াইট হাউসের  প্রেস সচিব ও কমিউনিকেশন ডিরেক্টর হলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ডেপুটি চিফ অব স্টাফ ও কমিউনিকেশন ডিরেক্টর স্টিফেনি গ্রিশাম। তিনি সারা স্যন্ডার্সের স্থলাভিষিক্ত হচ্ছেন, আর এই নিয়োগের কথা জানিয়েছেন ফার্স্ট লেডি নিজে, তার টুইটারে। বিবিসি

মিসেস ট্রাম্প টুইটারে লিখেন, তার চেয়ে ভালো আর কাউকে আমি পাইনি, যিনি প্রশাসন ও দেশের জন্য কাজ করতে পারেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, স্টিফেনি একজন চমৎকার মানুষ, যিনি শুরু থেকেই আমাদের সঙ্গে রয়েছেন।

স্টিফেনি গ্রিশাম ২০১৫ সাল থেকে ট্রাম্প পরিবারের সাথে রয়েছেন। এই মাসের শুরুতে সারা স্যন্ডার্স পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করলে অনেকেই এই পদটির জন্যে আগ্রহী ছিলেন। তবে সবাইকে পাশ কাটিয়ে ট্রাম্প ও মেলানিয়ার বিশ্বস্ত বলে পরিচিত স্টিফেনি পেলেন যুক্তরাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ চেয়ারটি। প্রেসিডেন্টের আসন্ন জাপান ও কোরিয়া সফরের মধ্যদিয়ে তার নতুন দায়িত্বের নতুন পরীক্ষায় অবতীর্ণ হবেন স্টিফেনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়