শিরোনাম
◈ ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০% নবায়নযোগ্য উৎস থেকে, সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় পরিকল্পনা ◈ বাংলা‌দেশ ও জিম্বাবুয়ে‌কে নি‌য়ে ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ কর‌লো আফগা‌নিস্তান ◈ সুইসাইড নোট পোস্টের পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার ◈ ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ ◈ জুনিয়র এশিয়া কাপ হকি‌তে কাজাখস্তানকে হা‌রি‌য়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ আগামী ১২ সে‌প্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বি‌শেষ অ‌ভিযান ◈ রোনাল্ড কোমান গোলকিপার হয়েও জোড়া গোল কর‌লেন  ◈ বর্জ্য সুতা আমদানিতে নতুন শর্ত, ব্যাংক গ্যারান্টিতে মিলবে ১০–৩০ কাউন্টের অনুমতি ◈ জবিতে বোরকা পরে নারীর ছদ্মবেশে পুরুষ, নেপথ্যে কারণ যা জানাগেল ◈ ৩১ ডিসেম্বরের মধ্যে এমআরপি বন্ধ, শতভাগ ই-পাসপোর্ট চালুর পথে বাংলাদেশ

প্রকাশিত : ২১ জুন, ২০১৯, ১২:২৬ দুপুর
আপডেট : ২১ জুন, ২০১৯, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখনও সেমির স্বপ্ন দেখেন মাশরাফি

ডেস্ক রিপোর্ট : বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরে সেমিফাইনালে যাওয়ার পথটা অনেকটাই কঠিন হয়ে গেছে বাংলাদেশের। আফগানিস্তান, ভারত ও পাকিস্তানের বিপক্ষে আগামী তিন ম্যাচ জিতলেও কিছু সমীকরণের ফাঁদে পড়তে হতে পারে মাশরাফিদের।  বাংলা ট্রিবিউন  

এই ম্যাচের পর ৬ ম্যাচে ৫ জয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। সমানসংখ্যক ম্যাচ খেলে ২ জয়ে ৫ পয়েন্ট বাংলাদেশের।  ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে নিউজিল্যান্ড। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিনে ইংল্যান্ড। এমন অবস্থায় সেমিফাইনালের স্বপ্ন এখনও ছাড়েননি বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি মুর্তজা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বললেন তার সেই আশার কথা, ‘এখনও বলা যায় না। ক্রিকেটে কখনোই বলা সম্ভব নয়, কী হতে যাচ্ছে। আমরা যেটা করতে পারি, শেষ তিনটি ম্যাচে ভালো ক্রিকেট খেলতে পারি। অবশ্যই কঠিন। কিন্তু ম্যাচ তিনটিতে জিততে পারলে হয়তো সম্ভাবনা তৈরি হবে। এই সুযোগটা আমাদের নিজেদেরই তৈরি করতে হবে। সেই সঙ্গে অন্যদের দিকেও আমাদের নজর রাখতে হবে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করা ৩৩০ রানের রেকর্ড ভেঙে বৃহস্পতিবার সেটা দাঁড়িয়েছে ৩৩৩ রানে। এমন হাই স্কোরিং ম্যাচে শুরুতে টসটা জেতে অজিরা। অ্যারন ফিঞ্চের মতো মাশরাফিও জানালেন টস জিতলে ব্যাটিং নিতেন শুরুতে, ‘ উইকেটটা খুবই ভালো ছিল। যারা টস জিততো আগে ব্যাটিংই নিতো। আমরাও তাই করতাম।’

হাইস্কোরিং ম্যাচে হাফচান্সগুলোকে ফুলচান্স বানাতে হয়-বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক এমনটাই মনে করেন। বৃহস্পতিবার সাব্বিরের কল্যাণে ডেভিড ওয়ার্নার ১০ রানে জীবন পেয়ে খেলেছেন ১৬৬ রানের ইনিংস। বাড়তি করেছেন ১৫৬ রান। সুযোগগুলো নিতে না পেরে হতাশা ঝরলো মাশরাফির কণ্ঠে, ‘ আমরা কিছু সুযোগ হাতছাড়া করেছি। ফিফটি-ফিফটি হলেও এগুলো নেওয়া উচিত ছিল। তাহলে হয়ত ম্যাচটা অন্যরকম হতে পারত।  এই ধরণের ম্যাচে সুযোগগুলো নিতে হবে। ডেভিড ওয়ার্নার এরপরে ১৫৬ রান যোগ করেছে।’

তিনি আরও যোগ করে বললেন, ‘তারপরেও আমরা ৪০ ওভার পর্যন্ত ঠিক ছিলাম। যদিও ওদের উইকেট পরেনি। সেখানে যদি আমরা ৭-৮ করেও দিতে পারতাম, তাহলে উপকৃত হতাম। একটা সেট ব্যাটসম্যান আউট হওয়ার পর নতুন ব্যাটসম্যান এলে এত রান করতে পারত না। বেশি সময় ছিল না, যেহেতু তাদের শটস খেলতে হত। শেষ দিকে আমরা বোলিংয়ে এলোমেলো ছিলাম। ওখানেই মূলত সমস্যা হয়েছে।’

– ডব্লিউএস/এসবি/এএস।

 

  • সর্বশেষ