শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ২০ জুন, ২০১৯, ০২:৩২ রাত
আপডেট : ২০ জুন, ২০১৯, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেপাল চ্যাম্পিয়নদের বিধ্বস্ত করে প্রথমবার এএফসি কাপের দ্বিতীয় রাউন্ডে ঢাকা আবাহনী

আক্তারুজ্জামান : এএফসি কাপের এবারের আসরটা স্বপ্নের মতোই কাটছে বাংলাদেশের শীর্ষ ক্লাব ঢাকা আবাহনী লিমিটেড। নেপাল চ্যাম্পিয়ন মানাং মার্সিয়াংদিকে তাদের ঘরের মাঠেই হারিয়ে শুভ সূচনা করেছিল মারিও লোমেসের শিষ্যরা। আজ নেপালের সেই চ্যাম্পিয়ন দলকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে স্বাগত জানিয়েছিলো আবাহনী। ফিরতি লেগের ম্যাচে মানাং মার্সিয়াংদিকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে জীবন, সানডে ও মামুনুলরা।

আজকের এই জয়ে এএফসি কাপে প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। এর আগেও তিন মৌসুম এএফসির টুর্নামেন্ট খেলেছে আবাহনী। তবে প্রতিবারই গ্রুপপর্ব থেকে বিদায় নিতে হয়েছিল তাদের। কিন্তু এবার আর সেটা হতে দেয়নি নীল-হলুদের দল।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই নেপাল চ্যাম্পিয়নদের চেপে ধরেছিল মারিও লোমেসের হাতে গড়া দলটি। মানাংয়ের জালে ৫বার বল পাঠিয়েছেন ৫জন। প্রথমার্ধে দু’বার এবং দ্বিতীয়ার্ধে ৩ বার গোলের দেখা পায় আবাহনী। ১১ মিনিটে যার সূচনা করেন নাবীব নওয়াজ জীবন। প্রথমার্ধের ইনজুরি মিনিটে ব্যবধান বাড়ান হাইতির ফরোয়ার্ড কার্ভান্স বেলফোর্ট। ২-০ ব্যবধানে বিরতি যায় জীবনরা।

দ্বিতীয়ার্ধে যেন আরও আক্রমণে ধার পায় নীল-হলুদের জার্সিধারীরা। ৬৩ মিনিটে মিড ফিল্ডার জুয়েল রানা গোলের দেখা পান। ৭৫ মিনিটে নেপাল চ্যাম্পিয়নদের জালে বল পাঠান প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলধারী সানডে চিজোবা। আর ম্যাচের নির্ধারিত সময় শেষ হলে অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে গোল করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম।

গ্রুপ ‘ই’ থেকে বাংলাদেশ চ্যাম্পিয়নরা এ পর্যন্ত ৫টি ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। ৩টি জয় এবং একটি করে ড্র ও হারে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে দলটি। নেপাল চ্যাম্পিয়নরা তলানীতে থাকলেও গ্রুপের অপর ২টি দল ভারতের। চেন্নাইয়ান এফসি ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে এবং ৫ পয়েন্ট নিয়ে তিনে আছে মিনারভা পাঞ্জাব।

৬টি ম্যাচের মধ্যে বাংলাদেশ চ্যাম্পিয়নদের বাকি আছে আর মাত্র একটি ম্যাচ। আগামী ২৬ জুন ভারতের ক্লাব মিনারভা পাঞ্জাবের মাঠে খেলতে যাবে আবাহনী। সেখানে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে মামুনুলরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়