শিরোনাম
◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো

প্রকাশিত : ১৯ জুন, ২০১৯, ১১:৪৩ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০১৯, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দল সম্পর্কে তরুণদের মতামত জানতে চায় আওয়ামী লীগ

সালেহ্ বিপ্লব : আসছে ২৩ জুন ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে দেশের সবচেয়ে পুরানো রাজনৈতিক দল আওয়ামী লীগ। সাত দশকের পথ পরিক্রমায় দলের রাজনৈতিক কর্মকাণ্ড এবং সরকার পরিচালনার বিভিন্ন দিক নিয়ে সবার মতামত জানতে চায় দলটি। জানতে চায় তরুণ প্রজন্মের মতামতকে কীভাবে নিচ্ছে আওয়ামী লীগ। আগামী ২৫ জুন দলের সিনিয়র নেতাদের কাছে এসব প্রশ্নই উত্থাপন করা হবে, এই মতবিনিময়ে অংশ নেয়ার জন্যে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে আওয়ামী লীগের সহযোগী প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরআই)।

সিআরই ফেসবুকে বলেছে, ‘আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল। কয়দিন পরেই ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে দলটি। দেশ পরিচালনায় দলটি কতটুকু সফল? বিরোধীদল হিসেবে দলটির ভুমিকা কেমন ছিল? দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে আওয়ামী লীগের অবদান কতটুকু? দলটির ভবিষ্যৎ পরিকল্পনা কি? তরুণ জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষা দলটির কাছে কেমন গ্রহনযোগ্য? আমাদের আসন্ন মতবিনিময় অনুষ্ঠান, "৭০এ আওয়ামী লীগঃ কি ভাবছে তারুণ্য"-তে এই প্রশ্নগুলোই আমরা তুলে ধরবো আওয়ামী লীগের কয়েকজন নেতৃবৃন্দের কাছে, ২৫ জুন, বিকেলে ৫ টা। মতবিনিময় করার জন্য সমাজের সকল স্তর যেমন ছাত্র, পেশাজীবী, উদ্যোক্তা, সমাজকর্মী, সাংবাদিকদের মধ্য থেকে ২৫০-৩০০ জন তরুণ প্রতিনিধিকে আমন্ত্রণ জানাবো। আপনি যদি এই অনুষ্ঠানে অংশ নিতে চান তাহলে, যোগাযোগের ঠিকানাসহ একটি সিভি আগামী ২২ জুনের মধ্যে আমাদের CRI পেজে ইনবক্সে পাঠান।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়