শিরোনাম
◈ ‘কোনো চিন্তা করিস না, কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে: এক স্বজন নারীকে সাঈদ খোকনের আশ্বাস ◈ মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে স্থগিত আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ উড্ডয়নের আগে চাকা থেকে ধোঁয়া, শাহজালালে ইউএস-বাংলার জেদ্দাগামী ফ্লাইট বাতিল ◈ এইচএসসির ফল বিপর্যয়, ২২ শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব ◈ এশিয়ার দেশগুলোর সঙ্গে বাড়ছে বাণিজ্য ঘাটতি ◈ দ্বিতীয় টে‌স্টের তৃতীয় দিন ভারত প‌ড়ে‌ছে আ‌রো বিপ‌দে ◈ অস্থিতিশীল পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ বিপিডিবির ◈ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিলের দাবিতে আইনি নোটিস, ১০ দিনের আলটিমেটাম ◈ জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য হবে না: জামায়াতে ইসলামী ◈ পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা, তরুণীর মরদেহ ফেলে পালালেন চালক

প্রকাশিত : ১৮ জুন, ২০১৯, ০৮:২৫ সকাল
আপডেট : ১৮ জুন, ২০১৯, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবিশ্বাস্য জয়ের পর টুইটারে প্রশংসায় ভাসছে বাংলাদেশ

আক্তারুজ্জামান : এ যেনো রূপকথার গল্প। যেখানে গল্পের নায়করা অসাধ্য সাধন করে জয় ছিনিয়ে আনে। আজ যেমন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাকিব আর লিটন নায়ক হয়ে অসাধ্য জয় ছিনিয়ে আনলেন। বিশ্বকাপে তিনশ’র বেশি রান তাড়া করতে নেমে বাঘা বাঘা দলগুলো যেখানে ব্যর্থ হয়েছে, সেখানে বাংলাদেশ ৩২২ রানের লক্ষ্য ৭ উইকেট হাতে রেখে ৫১ বল আগেই জিতেছে। এরপর সামাজিক মাধ্যমজুড়ে চলছে বাংলাদেশ বন্দনা।

উইন্ডিজকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের এবারের আসরে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রশংসায় ভাসছে বাংলাদেশ দল।

বিশেষ করে সবেক ক্রিকেটাররা বাংলাদেশের জয়ের প্রশংসায় পঞ্চমুখ। টুইটারে তারা বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন। অনেকেই শুভকামনা জানিয়েছেন বাকি ম্যাচগুলোর জন্য।

বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে, বাংলায় টুইট করেছেন সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিং। তিনি লিখেছেন, 'খুব ভালো।'

তাছাড়া, টাইগারদের সাবেক কোচ ইয়ান পন্ট শিষ্য সাকিব আল হাসানকে প্রশংসায় ভাসিয়েছেন। তিনি লিখেছেন, 'অভিনন্দন সাকিব আল হাসান। আরেকটি দারুণ ইনিংস। বিশ্বকাপে আরেকটি শতক। অসাধারণ।'

উইন্ডিজের বিপক্ষে সাকিবের ১২৪ রানের ইনিংসে মুগ্ধ হয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ইফরান পাঠান। তার মতে সাকিব আল হাসানের দুর্দান্ত প্রতিভার জোরেই এই জয় পেয়েছে টাইগাররা।

'দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর, উইন্ডিজের বিপক্ষে অসাধারণ রান তাড়া করেছে বাংলাদেশ। সাকিব আল হাসানের দারুণ প্রতিভায় তাদের এই জয়।'

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের সাংবাদিক ভিকরান্ত গুপ্তা লিখেছেন, 'বিশ্বকাপ সেমি ফাইনালের জন্য কালো ঘোড়া হতে পারে বাংলাদেশ।'

সাবেক অজি কিংবদন্তি জেসন গিলেস্পি, টাইগারদের রান তাড়ার প্রশংসা করেছেন। তিনি লিখেছেন, 'অসাধারণ খেলেছে বাংলাদেশ, দুর্দান্ত রান তাড়া।' ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ