শিরোনাম
◈ বস্ত্রখাতের উন্নয়নে সরকারের পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ◈ ইরানে মার্কিন হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন বার্নহ্যাম ◈ যেসব জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস হওয়ার আশঙ্কা ◈ ডোনাল্ড ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ‌ফিফা সভাপ‌তি জিয়া‌ন্নি ইনফান্তিনো, হ‌তে যা‌চ্ছেন জাতিসংঘের মহাসচিব ◈ ‘লাইফ সাপোর্টে’ মানবাধিকার কমিশন ◈ যুক্তরাস্ট্র পারমাণু স্থাপনায় হামলা চালা‌লে তা যুদ্ধের বিস্তার হিসেবে বিবেচিত হবে: ইরান ◈ জামায়াত থেকে বহিষ্কার হলে কি এমপি পদ হারাবেন নজরুল?—আইন ও সংবিধান কী বলছে ◈ স্পেনের ফুটবলারদের সঙ্গে মারপিট, ছেলের পক্ষে সাফাই গাইলেন পারেদেসের মা ◈ কনটেইনারের ভেতরেই নষ্ট হচ্ছে কয়েক হাজার কোটি টাকার পণ্য ◈ দেশের ১৭ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

প্রকাশিত : ১৭ জুন, ২০১৯, ০৯:১০ সকাল
আপডেট : ১৭ জুন, ২০১৯, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমির একা যা করছেন পাকিস্তানের সবাই মিলেও তা পারেননি

আক্তারুজ্জামান : বিশ্বকাপের দ্বাদশ আসর জমে উঠেছে। পয়েন্ট টেবিলের ওঠা-নামা শুরু হয়েছে। জয়-পরাজয়ে উত্তেজনার পারদ কখনো কমছে আবার কখনো বাড়ছে। বিশ্বকাপের এমন সময় ধুঁকছে পাকিস্তান দল। কিন্তু পাকিস্তান ধুঁকলেও স্বপ্নপূরণের আসরটা রাঙিয়েই যাচ্ছেন মোহাম্মদ আমির। দশ বছরের ক্যারিয়ারে এবারই প্রথম বিশ্বকাপে খেলছেন আমির। সেখানেই গড়ছেন দারুণসব কীর্তি।

যেমন গত দুই ম্যাচ অস্ট্রেলিয়া ও ভারতের বিরুদ্ধে পাকিস্তানের হয়ে মোট ৯৯ ওভার বোলিং মাঠে গড়িয়েছে। দুই ম্যাচের মোট ২০ ওভার বোলিং একা করেছেন আমির। বাকি বোলাররা মিলে পূরণ করেছেন ৭৯ ওভার। ভারত ও অস্টেলিয়ার বিরুদ্ধে পাকিস্তান মোট রান দিয়েছে ৬৩১। যার মধ্যে ৭৭ রান দিয়েছেন আমির আর বাকি বোলাররা বিলিয়েছেন ৫৫৪ রান।

রান দেওয়ায় আমির যেমন কৃপণ উইকেট তুলে নেওয়ায়ও তেমন তৎপর। কেননা দুই ম্যাচ মিলিয়ে শিকার করা ১৫ উইকেটের ৮টি ঝুলিতে পুরেছেন আমির। বাকি ৭টি ভাগ করে নিয়েছেন বাকি সবাই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫টি এবং ভারতের ৩টিসহ মোট ৮টি উইকেট নিয়েছেন।

এছাড়াও ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আরও ৫টি উইকেট নিয়েছেন। ৪ ম্যাচে ১৩ উইকেট নিয়ে মিচেল স্টার্কের সঙ্গে যৌথভাবে শীর্ষ উইকেট শিকারীর তালিকায় আমিরের নামও আছে। এর মধ্যে শ্রীলঙ্কার সঙ্গে পাকিস্তানের ম্যাচটি ভেস্তে না গেলেও আমিরের উইকেট ১৫ ছাড়িয়ে যেতো অনায়াসে।

এই আমিরের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার কাহিনী নিয়ে তো মুখরোচক ও করুণ গল্প লেখা হয়েছে আরও আগেই। সেই গল্পের বিভিন্ন অধ্যায় যোগ করেই চলেছেন আমির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়